ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

পাঠ্যশিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা দিতে হবে : আ.জ.ম. নাছির উদ্দীন


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১-১১-২০২২ দুপুর ১:৩০
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আলহাজ্ব আ.জ.ম.
 নাছির উদ্দীন বলেছেন, শিক্ষার্থীদেরকে ক্লাসে পাঠ্যশিক্ষা দান করা একজন শিক্ষকের পেশাগত দায়িত্ব।  তবে শিক্ষার্থীকে পাঠ্যশিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা দান করা শিক্ষকের নৈতিক দায়িত্ব। পাঠ্যশিক্ষা লাভের মধ্য দিয়ে শিক্ষার্থীরা পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাবে। ডাক্তার,ইঞ্জিনিয়ার,ব্যারিস্টার হবে। কিন্তু নৈতিক শিক্ষা লাভের মধ্য দিয়ে শিক্ষার্থীরা একজন দেশপ্রেমিক, মানবিক ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠবে। নীতি-নৈতিকতা বিবর্জিত মানুষ বিদ্বান হলেও সমাজের কোন উপকারে আসে না। 
 সোমবার (৩১ অক্টোবর) পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে শেরশাহ কলোনি ডা. মজহারুল হক হাই স্কুলের উদ্যোগে মিলাদ মাহফিল, ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 
অনুষ্ঠানে শেরশাহ কলোনি ডা. মজহারুল হক শাহ স্কুলের প্রধান শিক্ষক আবদুস সালাম, মাওলানা মঞ্জুর আলম, মাওলানা ইউসুফ আমিনী, বিদ্যালয় পরিচালনা পরিষদের শিক্ষানুরাগী সদস্য মো. সালাউদ্দিন, অভিভাবক সদস্য মো. ফজল আমিন, মো. শাকিল, মো. তিতুমীর প্রমুখ বক্তব্য রাখেন। 
ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা হামদ,নাত,কেরাত,গজল ও হাদীস পাঠে অংশগ্রহণ করেন। মিলাদ মাহফিল পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মঞ্জুর আলম।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী