চাঁদপুরে যুব দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
নানা আয়োজনের মধ্যদিয়ে চাঁদপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১ নভেম্বর) সকালে চাঁদপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালকের কর্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে যুব প্রশিক্ষণ কেন্দ্রের কার্যালয়ে আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়।
আলোচনা সভায় যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক নুর মোহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নাঈম পাটোয়ারী দুলাল প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সরকারিভাবে যুব উন্নয়নের প্রশিক্ষণ নিয়ে অনেকেই স্বাবলম্বী হয়েছেন। দেশ ও জাতিকে উন্নত-সমৃদ্ধ হতে হলে প্রশিক্ষণের কোনো বিকল্প নাই।
আয়োজিত অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, প্রশিক্ষিত যুব-যুবতীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান