ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে বৃদ্ধ মাকে রাস্তায় ফেলে গেল সন্তানরা


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ১-১১-২০২২ দুপুর ৩:৩২
মাদারীপুরের তাঁতীবাড়ী এলাকায় এক শতবর্ষী বৃদ্ধাকে রাস্তার পাশে ফেলে দেয়ার অভিযোগ উঠেছে তার সন্তানদের বিরুদ্ধে। ভুক্তভোগী বৃদ্ধার নাম জানা না গেলেও তার বাড়ি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার আমগ্রাম এলাকায় বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে তিনি অসুস্থ হওয়ায় আর কিছু বলতে পারছে না। মঙ্গলবার (১ নভেম্বর) সকালে এলাকাবাসী, সাংবাদিক ও পুলিশের সহযোগিতায় বৃদ্ধা মাকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়ার ব্যবস্থা করা হয়।
 
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৮ অক্টোবর) দুপুরে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের তাঁতীবাড়ী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের পাশে ওই বৃদ্ধাকে ফেলে যায় তার সন্তানরা। এলাকবাসী তাকে উদ্ধার করে পাশের একটি বাড়িতে খাওয়া-দাওয়া করান। তবে গত দুদিন আগে সড়কের একটি ভ্যানগাড়ির সাথে ধাক্কা লেগে আহত হন। এরপর কারো সাথে কথা বলতে পারছেন না বৃদ্ধা মা।
 
তাছাড়া স্থানীয় এলাকাবাসী তাকে খাওয়া-দাওয়ার ব্যবস্থা করলেও সন্তানের সাথে রাগ করে কারো সাথে কোনো কথা বলছেন না এবং পানি ছাড়া তিনি কিছু খাচ্ছেন না। তাই স্থানীয়রা সাংবাদিকদের খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে পুলিশের সহযোগিতায় বৃদ্ধা মাকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়ার ব্যবস্থা করেন।
 
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার চৌধুরী জানান, আমাকে সাংবাদিক মেহেদী ফোন দিয়ে বিষয়টি জানালে আমি ফোর্স পাঠিয়ে বৃদ্ধা মহিলাকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছি। তার ঠিকানা ও পরিচয় জানার চেষ্টা করছি।

এমএসএম / জামান

বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত

হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু

ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ

উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন

মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১

কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন

শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন

আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫

নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ

৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা

‎কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু