ঢাকা বুধবার, ৫ আগস্ট, ২০২৬

তাড়াশে মিলনের কুলখানি ও দোয়া অনুষ্ঠিত


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৫-২০২১ বিকাল ৫:২৮

সিরাজগঞ্জের তাড়াশে সাবেক এমপি আলহাজ গাজী ম. ম আমজাদ হোসেন মিলনের কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ মে) বাদজুমা উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের তার জন্মস্থান মাগুড়া বিনোদ গ্রামে এ কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মারা যাওয়ার প্রায় দুই মাস আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে গড়া সংগঠনের নেতাকর্মীদের প্রত্যক্ষ ভোটে চলতি বছছরের ১৪ ফেব্রুয়ারি উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলে সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন। গত ১৮ এপ্রিল বেলা সাড়ে ১১টার দিকে খাজা ইউনুস আলী হাসপাতালে (এনায়েতপুর) লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। মারা যাওয়ার ৪০ দিন অতিবাহিত হওয়ায় তার বড় ছেলে জার্জিয়ান মিলন জাকির হোসেন জুয়েল ও ছোট ছেলে জর্জিয়াস মিলন রুবেলের আয়োজনে ও দলীয় নেতাকর্মীদের সহযোগিতায় এ কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা গাজী কে এম হোসেন আলী হাসান, সহ-সভাপতি বীর মুক্তিযাদ্ধা আবু ইউসুফ সূর্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ ইসাহাক আলী, বিমল কুমার দাস, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শামসুজ্জামান আলম, উপ-দপ্তর সম্পাদক এহসান আলী, তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, সাবেক সভাপতি আব্দুল হক, সাবেক সহ-সভাপতি সোলায়মান হোসেন বিএ, মোক্তার হোসেন মুক্তা, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যার অ্যাডভোকেট ইমরুল হাসান ইমন, তাড়াশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান, প্রভাষক মর্জিনা ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান লাবু, ,জেলা পরিষদের সদস্য হোসনেআরা নাসরিন লাভলী, মাগুড়া বিনোদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান প্রভাষক আতিকুল ইসলাম বুলবুল, তালম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্বাস-উজ-জামান, যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎসহ জেলা ও উপজেলাপর্যায়ের দলীয় নেতৃবৃন্দ।

কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সাবির্ক সহযোগিতা করেন মরহুমের পরিবারের সদস্য, মাগুড়া বিনোদ ও মুকন্দ গ্রামবাসীর সর্বস্তরের জনসাধারণ। সাবেক এমপি মরহুম আলহাজ গাজী ম. ম আমজাদ হোসেন মিলনের কুলখানি ও দোয়া মাহফিল পরিচালনা করেছেন তাড়াশ সিনিয়র ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার ও কেন্দ্রীয় মার্কাস জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. আনিছুর রহমান।

এমএসএম / জামান

লাকসামে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

রৌমারীতে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

জুলাইয়ের চেতনায় নতুন বাংলাদেশের প্রত্যয়, মনপুরায় গণঅভ্যুত্থান দিবস পালন

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে তারাগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় 'ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত

পাওনা টাকা চাইতে গিয়ে হয়রানির শিকার ব্যবসায়ী

রায়গঞ্জে শহীদ নজরুলের নামে সড়ক, উদ্বোধন করলেন এমপি আয়নুল হক

খানসামায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

তাড়াশে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

বিলাইছড়িতে গণঅভ্যুত্থান দিবস পালিত

আত্রাইয়ে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

কেশবপুরে অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির অর্থ লুটপাটের অভিযোগ

যোগদানপত্রে নাম বদলিয়ে চাকরিঃ অবসরকালীন সুবিধা চেয়ে ভূক্তভোগীর সংবাদ সম্মেলন