ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামের ধরলা সেতু থেকে লাফিয়ে পড়া নিখোঁজ যুবকের লাশ উদ্ধার


একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম  photo একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম
প্রকাশিত: ১১-৭-২০২১ দুপুর ৩:২৯
কুড়িগ্রামের ধরলা সেতু থেকে নদীতে লাফ দিয়ে নিখোঁজ হওয়া যুবকের মৃতদেহ দুদিন পর উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ওই যুবকের নাম খাইরুল ইসলাম (২৩)। পুলিশ রোববার (১১ জুলাই) সদরের পাঁচগাছী ইউনিয়নের ভেলাকোপার একটি চর থেকে তার ম‍ৃতদেহ উদ্ধার করে। উদ্ধার করা ওই যুবক সদরের কাঁঠালবাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের তালুক কালোয়া গ্রামের রাজমিস্ত্রী আব্দুল মালেকের ছেলে।
 
পুলিশ জানায়, শুক্রবার বিকেলে যুবক খাইরুল ধরলা সেতুর ওপর থেকে নদীতে লাফ দিয়ে নিখোঁজ হয়। এরপর খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ সময় চেষ্টা করেও তাকে খুঁজে পায়নি। রোববার দুপুরে স্থানীয়রা পাঁচগাছী ইউনিয়নের ভেলাকোপা এলাকার একটি চরে একটি মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মৃতদেহ উদ্ধার করে। এরপর কাঁঠালবাড়ী ইউনিয়নের জনপ্রতিনিধিদের মাধ্যমে খাইরুলের লাশ শনাক্ত করে।
 
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এমএসএম / জামান

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা