মাদারীপুরে কিট সংকটে ডোপ টেস্ট বন্ধ, আটকে আছে ড্রাইভিং লাইসেন্স
মাদারীপুর জেনারেল হাসপাতালে ডোপ টেষ্ট কিট না থাকায় প্রায় তিন মাস ডোপ টেস্ট বন্ধ আছে। এতে মাদারীপুরের বিভিন্ন প্রান্ত থেকে ড্রাইভিং লাইসেন্স ইস্যু,নবায়ন ও নতুন সরকারী চাকুরী প্রত্যাশিরা হচ্ছেন হয়রানির শিকার। সরকার
নতুন লাইসেন্স ইস্যু,নবায়ন ও নতুন সরকারী চাকুরীর ক্ষেত্রে ডোপ টেষ্ট বাধ্যতা মূলক করে। এতে মাদারীপুর বাসি নিয়মিত মাদারীপুর সদর জেনারেল হাসপাতালে এ সেবা নিচ্ছিলেন। গেল প্রায় তিন মাস মাদারীপুর জেনারেল হাসপাতালে
কোন কিট না থাকায় বন্ধ হয়ে যায় ডোপ টেষ্ট। এতে করে জেলার কয়েক হাজার নতুন ড্রাইভিং লাইসেন্স ইস্যু,নবায়ন বন্ধ হয়ে যায়। অপর দিকে এ সংকটে নতুন সরকারী চাকুরী প্রত্যাশিরা পড়েছেন বিপাকে। কিট সংকটে সেবা প্রত্যাশিদের মাঝে তৈরী হয়েছে চরম হতাশা।বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মাদারীপুর জেলা কার্যালয় সূত্র জানায়, চলতি বছর ৩০ জানুয়ারি থেকে ড্রাইভিং লাইসেন্সের জন্য সারা দেশে ডোপ টেস্ট বাধ্যতামূলক করে সরকার। মাদারীপুর জেলায় ডোপ টেস্ট চালু হয় গত ১লা ফেব্রুয়ারী। কিন্তু প্রায় তিন মাস ধরে ডোপ টেস্ট বন্ধ হয়ে যায়।মাদারীপুর বিআরটিএ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহবুব কামাল জানান, আমরা নিয়মিত ডোপ টেষ্ট করার জন্য মাদারীপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষর নিকট নতুন ড্রাইভিং লাইসেন্স ইস্যু,নবায়ন কারীদের তালিকা পাঠাচ্ছি। কিন্তু টেস্ট কিট ফুরিয়ে যাওয়ায় ডোপ টেস্ট করতে পারছেন না বলে জানিয়েছেন।মাদারীপুরসিভিল সার্জন ডা. মুনীর আহমদ খান বলেন, আমরা বরাদ্দ এনেছি টেন্ডারের মাধ্যমে কিট ক্রয় করা হবে এবং আশা করি ১৫-১মাসের মধ্যে কম্পিলিট করতে পারবো এবং এ সমস্যা সমাধান হবে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত
হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু
ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ
উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১
কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন
শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন
আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫
নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ
৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা
কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু
Link Copied