শুধু ভোট দিতেই এলাকায় আসি, প্রার্থীরা খবর নেয় তখনই
পদ্মার দুর্গম চরে অবস্থান সুতালড়ী ইউনিয়ন। পাড়ি দিয়ে যেতে হয় বিশাল পদ্মানদী। অব্যাহত পদ্মানদী ভাঙনে দিন দিন ছোট হয়ে আসছে ইউনিয়নের আয়তন। নদী ভাঙনে ঘরবাড়ি হারানো বেশিরভাগ মানুষ বাধ্য হয়ে এলাকা ছেড়েছেন। অন্যত্র নতুন ঠিকানা গড়লেও ভোটার রয়ে গেছেন শেকড়েই। তাই ভোট এলেই কেবল তারা নিজের ইউনিয়নে ফিরে আসেন। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার সুতালড়ি ইউনিয়নের বাসিন্দারা তেমনটিই জানালেন।
বুধবার (২ অক্টোবর) হরিরামপুর উপজেলার সুতালড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন। পছন্দের প্রার্থীকে ভোট দিতে ভোটাররা ফিরেন এলাকায়।
সকালে আন্ধারমানিক খেয়া ঘাটে দেখা যায়, কয়েকশ নারী-পুরুষ নৌকা পাড়ি দিয়ে সুতালড়ির চরে যাচ্ছেন। সুতালড়ি চরে একসময় ঘর বাড়ি ছিল রহিজের। কিন্তু প্রমত্তা পদ্মায় বিলীন হয়ে গেছে সব। এরপর পরিবার পরিজন নিয়ে চর ছেড়েছেন। নতুন বাড়ি করেছেন মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া গ্রামে। কিন্তু ভোটার রয়ে গেছেন চরেই। তাই তিনি ভোট দিতে এসেছেন।
মাহমুদ আলী নদী ভাঙ্গনে ঘরবাড়ি বিলীন হওয়ায় ৩০ বছর আগে চর ছেড়েছেন। ঠিকানা পরিবর্তন হলেও, ভোটার পরিবর্তন করেননি তিনি। ৮ নম্বর ওয়ার্ডের ভোটার তিনি। স্ত্রী ও পুত্রবধূকে সঙ্গে নিয়ে
বৃদ্ধ আজমত আলী বলেন, ‘ভোটার আছি বলেই তো এলাকার মানুষ খোঁজ খবর নেন। ভোট এলে প্রার্থী ও তাদের সমর্থকরা খোঁজেন। ভালোই লাগে।’
আলম ব্যাপারী বলেন, ‘উপ-নির্বাচন হলেও ভোটের গুরুত্ব আছে। পছন্দের প্রার্থীকে ভোট দিতে এসেছি। ঘরবাড়ি ভেঙে যাওয়ায় নিরুপায় হয়ে এলাকা ছেড়েছি। কিন্তু মায়া ছাড়তে পারিনি।’
সুতালড়ি ইউনিয়নের ডুবাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, ‘সুতালড়ি ইউনিয়নে মোট ভোটার ২ হাজার ৬৪৯ জন। কিন্তু এর এক ভাগ ভোটার চরে থাকেন। বাকিরা সবাই অন্যত্র বাড়ি করেছেন। তারা ভোট দিতে আসছেন। ফলে সকালে ভোটার উপস্থিতি অনেক কম ছিল।
নির্বাচন অফিস সূত্র জানায়, সুতালড়ি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালামের মৃত্যুর পর পদটি শূন্য হয়। উপ-নির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের গুলজার আহম্মেদ, স্বতন্ত্র প্রার্থী আব্দুল হক (মোটরসাইকেল) ও এমদাদুল হক (আনারস)। ৯টি কেন্দ্রে ইভিএমে ভোট হচ্ছে।
এমএসএম / এমএসএম
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি
বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক
গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন
খুলনা এসআরবি’র বাগেরহাটে অভিযান ৮ কেজি গাজাসহ বিক্রেতা গ্রেফতার
Link Copied