ময়মনসিংহে দুই শতাধিক প্রতিবন্ধীর মাঝে জেলা পুলিশের খাদ্য বিতরণ
প্রতিবন্ধীরা এমনিতেই অসহায়, অনেকেই পরিবারের বোঝা হয়ে পড়েছে। লকডাউন পরিস্থিতিতে প্রতিবন্ধীরা যেন মারাত্মক বোঝা না হয় সেই লক্ষ্যে এগিয়ে আসে ময়মনসিংহ জেলা পুলিশ। ‘সবার রান্নাঘরে ভাতের গন্ধ ছুটুক’ এ প্রতিপাদ্য নিয়ে দুস্থ/কর্মহীনদের জন্য স্বণ্পসূল্যের দোকান ১০ টাকায় দুদিনের আহার বিক্রি কার্যক্রমের আওতায় রোববার (১১ জুলাই) নগরীর কাচিঝুলি মোড়সংলগ্ন ভিক্টোরিয়া মিশন স্কুলে জেলা পুলিশ দুই শতাধিক প্রতিবন্ধীর মাঝে বিনামূল্যে দুদিনের আহার বিতরণ করে।
অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনী নন্দী উপস্থিত থেকে প্রতিবন্ধীদের মাঝে দুদিনের আহার বিতরণ করেন। এর আগে ফাল্গুনী নন্দী বলেন, প্রতিবন্ধীরা প্রতিটি ক্ষেত্রেই অসহায়। আজকে দুদিনের আহার বিক্রি নয়, আজ প্রতিবন্ধীদের মাঝে সমপরিমাণ আহার বিতরণ করা হচ্ছে। বিনা পয়সায় প্রতিবন্ধীরা আহার পেয়ে একটু সময়ের জন্য হলেও যাতে খুশি হতে পারে।
তিনি আরো বলেন, মানবিক পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান জেলা পুলিশের ভ্যন্তরীণ স্বেচ্ছা অনুদানের অর্থায়নে লকডাউন পরিস্থিতিতে নতুন করে বেকার, অসহায়, দুস্থ ও কর্মহীনদের পাশে দাঁড়িয়েছেন। ‘সবার রান্নাঘরে ভাতের গন্ধ ছুটুক’ এ প্রতিপাদ্য নিয়ে ১০ টাকায় দুদিনের আহার বিক্রি করে আসছে। লকডাউন শেষ না হওয়া পর্যন্ত এই আহার বিক্রি চলমান রাখার দাবি করে জেলা পুলিশ।
নগরীর কাচিঝুলি ভিক্টোরিয়া মিশন স্কুলে জেলা পুলিশ প্রতিবন্ধীদের মাঝে ১০ টাকায় দুদিনের আহার বিক্রি করবে। এই ধারণায় বিভিন্ন এলাকা থেকে প্রতিবন্ধীরা তাদের পরিবারের সদস্যদের সহায়তায় রোববার সকাল থেকে এসে অপেক্ষা করতে থাকে। ১০ টাকা প্রতীকী মূল্যে আহার বিক্রি নয়, বিনা পয়সায় এই আহার তাদের মাঝে বিতরণ করা হবে- এমন ঘোষণায় মুহূর্তে প্রতিবন্ধীদের মাঝে বাড়তি খুশি ফিরে আসে। বিতরণকৃত খাদ্যপণ্যের মধ্যে ছিল- ৫ কেজি চাল, এক কেজি ডাল, আধা লিটার সয়াবিন তেল, আধা কেজি লবণ, দুই কেজি আলু, পরিমাণমতো মমলা, পেঁয়াজ, রসুন ও কাঁচামরিচ।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, ডিবির ওসি শাহ কামাল আকন্দ, ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমান, পুলিশ পরিদর্শক ফারুক আহম্মেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied