ঢাকা শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

মঠবাড়িয়ায় জমিজমা নিয়ে বিবাদে হাতুড়িপেটা করে দাঁত ফেলে দিল প্রতিপক্ষ


হারুন-অর-রশিদ, মঠবাড়িয়া photo হারুন-অর-রশিদ, মঠবাড়িয়া
প্রকাশিত: ৩-১১-২০২২ দুপুর ২:২

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় জমিজসা নিয়ে বিবাদে হাবিবুর রহমান (৩০) নামে এক শ্রমিকের দাঁত ফেলে দিয়েছে প্রতিপক্ষ।  বুধবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের ফরাজী বাড়ির সম্মুখ সড়কের জেলা পরিষদের খালের পাশে এ ঘটনা ঘটে। হাবিবুর রহমান উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের আবু হানিফ ফরাজীর ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক। 

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উত্তর মিঠাখালী গ্রামের আবু হানিফ ফরাজীর সাথে প্রতিবেশী কামাল হোসেন ফরাজীর জেলা পরিষদের খাল সংলগ্ন জমি ভোগদখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জেরে প্রতিপক্ষ কামাল হোসেন ফরাজীর দখলে থাকা ওই জমি ভাগ-বণ্টন নিয়ে বুধবার দুপুরে আবু হানিফ ফরাজীর ছেলে হাবিবুর রহমান বাবু ফরাজী প্রতিপক্ষ কামালের দখলে থাকা জমির হিসাব চাইতে যাওয়ায় বাগবিতণ্ডার একপর্যায়ে কামাল হোসেন ফরাজী ও তার ছেলে নাসির ফরাজী হাতুড়ি দিয়ে পিটিয়ে সামনের দুটি দাঁত ফেলে দেয় এবং এলোপাতাড়ি পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। গুরুতর আহত হাবিবুর রহমান বাবুকে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফেরদৌস ইসলাম জানান, হাবিবুর রহমানের দুটি দাঁত ফেলে দেয়া হয়েছে। বর্তমান তিনি চিকিৎসাধীন।

এ বিষয় মঠবাড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিজান জানান, হাতুড়িপেটায় আহত হাবিবুর রহমান বাবুর দায়ের করা অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

উত্তরাঞ্চলের অধিকাংশ সংসদ সদস্য বিরোধী দলের হওয়ায় সরকার এ অঞ্চলকে বাজেট বৈষম্যের মাধ্যমে উন্নয়ন থেকে বঞ্চিত রেখেছে

বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু

রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত

জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক

জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত

ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত

নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ

কর্মহীন কালামের বাঁচার আকুতি; সুস্থ হয়ে করতে চায় কাজ