মোহাম্মদপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে নিরাপত্তা প্রহরী নিহত
রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা উদ্যানে নির্মানাধীন ভবন থেকে পড়ে নিরাপত্তা প্রহরী নিহত। বৃহস্পতিবার ৩ নবেম্বর সকাল ছয়টায় মোহাম্মদপুরের চন্দ্রিমা উদ্যানে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুলাল (৫২) নামে একজন প্রহরীর মৃত্যু হয়েছে। সরজমিনে জানা যায় মোহাম্মদপুর থানাধীন চন্দ্রিমা উদ্যান হাউজিং এর এ ব্লকের ১১ নং রোডের ১৫ নাম্বারে নির্মানাধীন বাড়ি থেকে সকাল ছয়টায় নির্মানাধীন ভবনে (কিউরিং করতে গিয়ে) বিল্ডিংয়ে পানি দিতে গেলে পা পিছলে পড়ে দুলাল নামের একজন শ্রমিকের মৃত্যু হয়। নিহত দুলালের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব থানায় । এই বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ আবুল কালাম আজাদের কাছে জানতে চাইলে তিনি সকালের সময় কে ঘটনার সত্যতা উল্লেখ করে বলেন সুরতহাল শেষ করে মৃতদেহ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে এখনও কোন মামলা হয়নি তবে নিহতের পরিবার থেকে কেউ মামলা করলে বিষয়টি আমরা খতিয়ে দেখব।
সরেজমিনে দেখা যায় হাউজিংয়ের নির্মাণাধীন অধিকাংশ ভবনগুলোতে কোন প্রকার সেফটি নেই, সেফটি ছাড়াই একাধিক ভবন নির্মাণের কাজ চলছে । হাউজিংয়ের অফিসে এই বিষয় জানতে চাইলে অফিস কর্তৃপক্ষ বলেন আমরা আমাদের হাউজিংয়ের নিয়ম অনুসারে ভবন মালিকপক্ষকে সেফটি ফাস্ট নির্দেশনা দিয়ে থাকি । এরই ধারাবাহিকতায় আমরা সেফটি ফাস্ট না থাকায় ১৬ টি নির্মানাধীন বাড়ির কাজ বন্ধ করে দিয়েছি।
আজকের ঘটনাটি ও একটি দুঃখজনক ঘটনা ঘটেছে আমরা বারবার সতর্ক করার পরেও কিছু কিছু বিল্ডিং মালিকরা সেফটি ছাড়া বাড়ি করার চেষ্টা করেন। কর্তৃপক্ষ আরও বলেন ইতিমধ্যে ১৬ টি বাড়ির কাজ বন্ধ করে দিয়েছি প্রয়োজনে পর্যপেক্ষণ করে বাড়ির মালিকদের আরও সচেতন হওয়ার পরামর্শ দিবো
এমএসএম / এমএসএম
বিদেশে লোক নেওয়ার কথা বলে প্রতারণা, নিঃস্ব হচ্ছেন সিংড়ার বেকার যুবকরা
বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলে অগ্রনী ব্যাংকে আয়োজনে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন অনুষ্ঠিত
গাজীপুরে রাস্তায় আগুন জ্বালিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ
রাণীনগরে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের সচেতনতামূলক কর্মসূচি ও লিফলেট বিতরণ
বিটেশ্বরে ঝুঁকিপূর্ণ কাঠের ব্রিজ, দ্রুত মেরামতের দাবি
চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডির ফাইনাল
শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
নাচোলে ১৩ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১
মনপুরায় মসজিদের ভেতর কলেজ অধ্যক্ষকে মারধরের অভিযোগ
বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়লেও মনপুরায় ‘সোনার হরিণ’ জ্বালানি তেল
চাঁদপুরে পৃথক অভিযানে আটক দুই মাদকসেবীর কারাদন্ড
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
আওয়ামী সন্ত্রাসের প্রতিবাদে রাজারহাটে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
Link Copied