শ্যামনগরে দুর্বৃত্তদের গুলিতে মোটরসাইকেল চালক আহত
সাতক্ষীরা শ্যামনগরে দুর্বৃত্তদের গুলিতে মোটরসাইকেল চালক আহত হয়েছেন। শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের সন্নিকটস্থ কার্টুনিয়া রাজবাড়ী কলেজের সামনের সড়কে এ ঘটনা ঘটে। গুলির শব্দে আশপাশের বাসিন্দারা এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। কোমরে গুলিবিদ্ধ অবস্থায় আহত যুবককে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নেয়া হয়।
শ্যামনগর হাসপাতালে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসকরা জানান অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
গুলিবিদ্ধ যুবক মামুন শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়নের দক্ষিণ হাজীপুর গ্রামের আব্দুল হামিদ গাজীর ছেলে।
আহত যুবকের পরিবারের বরাত দিয়ে তার প্রতিবেশী আব্দুর রহিম জানান, কালীগঞ্জ থেকে হাজীপুর গ্রামে নিজের বাড়ি ফিরছিলেন মামুন। বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কার্টুনিয়া রাজবাড়ী কলেজের সামনে পৌঁছানোর পর দুই-তিনজন তরুণ তার গতিরোধ করে। এ সময় তারা মামুনকে মারধর করে তার ব্যবহৃত মোটরসাইকেল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। একপর্যায়ে ছিনতাইকারী চক্রের এক সদস্যকে ধাক্কা দিয়ে দ্রুত নিজ মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় পেছন থেকে তাকে গুলি করা হয়।
তিনি আরো জানান, কোমরে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাৎক্ষণিকভাবে মামুনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পৌঁছে দেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মিলন হোসেন জানান, মামুনের কোমরের বাম পাশে গুলিবিদ্ধ হয়েছে। গুলি কোমর ভেদ করে ভেতরে চলে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, এক যুবক গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে পুলিশকে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। সার্বিক বিষয়ে খোঁজখবর নিয়ে অপরাধীদের দ্রুত আইনের আনা হবে।
এমএসএম / জামান
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ
চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!
রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার
জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার
বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার
মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ
স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের
ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে