মাদারীপুরে ভবন নির্মাণে অনিয়ম, ধসে পড়ল মার্কেটের দোকান
মাদারীপুরে ভবন নির্মাণ করার সময় গভীরে মাটি খনন করায় মার্কেটের দুটি দোকান ধসে পড়েছে। এছাড়াও ঝুঁকিতে রয়েছে পাশের কয়েকটি বহুতল ভবন। এরইমধ্যে ঝুঁকিতে থাকা ভবনের বাসিন্দাদের নিরাপদে সরে যাবার নির্দেশ দিয়েছে ফায়ার সার্ভিস।
শুক্রবার রাতে শহরের শকুনী এলাকায় চৌধুরী ক্লিনিকের পুর্বপাশে এ ঘটনা ঘটে। সরেজমিন ঘুরে জানা যায়, বেশ কিছুদিন আগে মাদারীপুর শহরের ৪নং ওয়ার্ডের শকুনী মৌজায় ৭তলা ভবন নির্মাণ কাজ শুরু করে গ্রীস প্রবাসী এনায়েত হোসেনের স্ত্রী মাখরুণ নাহার। আন্ডারগ্রাউন্ডের জন্য মাটি খনন করলে প্রথমে স্থানীয়রা বাঁধা দিলেও কর্ণপাত করা হয়নি। একপর্যায়ে গভীরে মাটি খনন করলে শুক্রবার রাত ৮টার দিকে হঠাৎ করেই ধস নামে নির্মানাধীন ভবনের পূর্বপাশের দুটি দোকানে। প্রকট শব্দে কেপে ওঠে মাদারীপুর শহরের লেকের দক্ষিণপাড়ের এলাকা। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। পরে মালামাল সরিয়ে নেন দোকানীরা। এছাড়া উত্তর ও দক্ষিন পাশের কয়েকটি বহুতল ভবন ঝুঁকিতে থাকায় বাসিন্দাদের নিরাপদে সরে যাবার নির্দেশ দিয়েছে ফায়ার সার্ভিস। নিয়ম না মেনে ভবনের আন্ডারগ্রাউন্ড করায় এই অবস্থা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ক্ষতিগ্রস্থ হোটেল দোকানদার খোকন তালুকদার বলেন, আমার দোকানে থাকা কর্মচারীর মাথার উপর ইট এসে পড়ে। পরে বুঝতে পারি দোকানে ধস নেমেছে। অতিরিক্ত মাটি খননেই এই অবস্থা হয়েছে। স্থানীয় বাসিন্দা মামুন চৌধুরী বলেন, নিয়ম না মেনেই ভবন নির্মাণ কাজ করায় এই অবস্থা হয়েছে। এদিকে নতুন ভবন নির্মাণ করা মালিক মাখরুণ নাহার বলেন, যতটুকু ক্ষতি হয়েছে আমি ক্ষতিপূরণ দিয়ে দিবো। প্রয়োজনে সবকিছু আগের মতো ঠিক করে দিবো। আমরা নিয়ম মেনেই ভবন ও আন্ডারগ্রাউন্ড নির্মাণ করছি।জানতে চাইলে মাদারীপুর পৌরসভার ইঞ্জিনিয়ার ইকরামুজ্জামান রাসেল জানান, ৬তলা ভবন নির্মানের অনুমতি দেয়া হয়েছে। কিন্তু আন্ডারগ্রাউন্ডের অনুমতি না দেয়া হলে নিষেধাজ্ঞা অমান্য করে মাটি খনন করায় ভয়াবহ এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত নির্মাণ কাজ বন্ধ রাখার পরামর্শ দেয়া হচ্ছে।
স্হানীয় কয়েকজন বলেন গ্রীস প্রবাসী এনায়েত হোসেনের স্ত্রী মাখরুণ নাহার কথায় কথায় টাকার গরম দেখিয়ে কারো কথা কর্নপাত করেনি বরং বলে আমি ৭ তলা ভবন ও আন্ডারগ্রাউন্ড করবো। তবে আমরা জানতে পারলাম এ-সব করার অনুমতি পায়নি। তাই কতৃপক্ষের কাছে বন্ধ করার অনুরোধ।
মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক নুর মোহাম্মদ জানান, আন্ডারগ্রাউন্ডের জন্য মাটি খনন করায় এরইমধ্যে বেশকয়েকটি দোকানে ধস নেমেছে। এছাড়া কয়েকটি ভবনও ঝুঁকিপূর্ণ। এসব ভবনে বসবাসরতদের নিরাপদে সরে যেতে নির্দেশ দেয়া হয়েছে। মাটি খননের বর্তমান পরিস্থিতিতে যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত
হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু
ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ
উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১
কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন
শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন
আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫
নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ
৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা
কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু
Link Copied