চট্টগ্রামে ড্যাবের গরিবের ফ্রি চিকিৎসাসেবা কার্যক্রম উদ্বোধন
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় নগর বিএনপির উদ্যোগে এবং ড্যাব ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় গরিব-অসহায় মানুষের জন্য হটলাইন ও চিকিৎসা সেবা এবং জরুরি অক্সিজেন ও ওষুধ সরবরাহ সেবার উদ্বোধন করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। গত শুক্রবার এ সেবা কার্যক্রম উদ্বোধন হওয়ার পর গরিব অসহায় শত শত রোগী শনিবার চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। নগরীর লাভ লেইনস্থ দলীয় কার্যালয় থেকে এই সেবার কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
এ সময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক এমএ আজিজ, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক উপদেষ্টা সাংবাদিক জাহিদুল করিম কচি, ড্যাব চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. তমিজউদ্দিন আহমেদ মানিক, নগর বিএনপির সদস্য কামরুল ইসলাম, কোতোয়ালি থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এস এম সারোয়ার আলম, ডা. মো. মিনহাজ উল আলম, ডা. মো. মেহেদী হাসান ইমন, বিএনপি নেতা আনিসুল হক, আসাদুর রহমান টিপু, আলাউদ্দিন আলো, আমিনুল ইসলাম মামুন প্রমুখ।
দলীয় কার্যালয় থেকে প্রতিদিন বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চিকিৎসকরা চিকিৎসা সেবা অব্যাহত রাখবেন। হটলাইনে ৬ জন নিয়মিত চিকিৎসক ২৪ ঘণ্টা চিকিৎসা সেবা দেবেন। ক্যাম্পে বসে প্রতিদিন দুজন চিকিৎসক পালাক্রমে নিয়মিত চিকিৎসা সেবা দেবেন।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহজদাত হোসেন জানান, গরিব-অসহায় মানুষের পাশাপাশি লকডাউনের কারণে মধ্যম শ্রেণির মানুষেরাও রুজি রোজগার হারিয়েছে। করোনায় আক্রান্ত হয়ে অনেকে টাকার অভাবে চিকিৎসা নিতে পারছে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গরিব-অসহায় মানুষের জন্য ফ্রি চিকিৎসা ক্যাম্প চালু করা হয়েছে বলে তিনি জানান।
এমএসএম / জামান
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই