চাঁদপুরের হাজীগঞ্জের নারী কাউন্সিলররের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার নারী কাউন্সিলর মিনু আক্তার কর্তৃক মেয়র ও কাউন্সিলরদের নামে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে পৌর পরিষদ। শনিবার (৫ নভেম্বর) বেলা ১১টায় পৌর পরিষদের বেশ কয়েকজন কাউন্সিলর এক হয়ে এ সংবাদ সম্মেলন করেন।
লিখিত বক্তব্যে পৌর পরিষদের পক্ষে প্যানেল মেয়র মোহাম্মদ জাহিদুল আজহার বলেন, নারী কাউন্সিলর মিনু আক্তার তার সামাজিক যোগাযোগ মাধ্যমে (নিজের ফেসবুক আইডি) এবং চাঁদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে হাজীগঞ্জ পৌরসভার মেয়র ও ৭নং ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেছেন, যা অনাকাঙ্খিত, অনভিপ্রেত এবং জনপ্রতিনিধি হিসেবে শৃঙ্খলা পরিপন্থী। একটি মহল রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে হাজীগঞ্জ পৌরসভা এবং মেয়রের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য এ জঘণ্য কাজে তাকে ইন্ধন জোগাচ্ছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি বলেন, সম্পত্তিগত বিরোধের জের ধরে আমান উল্যাহ মৃধাসহ ৫ জন পৌর নাগরীক বাদী হয়ে মেয়রের বরাবর একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত ২নং বিবাদী আনোয়ার হোসেন ছিডা পৌর নারী কাউন্সিলর মিনু আক্তারের পিতা হয়। বিষয়টি নিরসনে পৌর মেয়র আ.স.ম মাহবুব উল আলম লিপন কাউন্সিলর কাজী মনির এবং হাজী মো: কবির হোসেনকে দায়িত্ব দেন। দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলরগণ বাদী ও বিবাদীকে পরপর ৩টি লিখিত নোটিশ জারী করে শুনানি গ্রহণ করেন। শুনানিতে বাদীপক্ষ প্রত্যেক তারিখে উপস্থিত থাকলেও বিবাদীপক্ষ দুইটি তারিখে উপস্থিত থাকেন। এতে দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলরগণ বিরোধীয় বিষয়টি নিষ্পত্তি হয়নি মর্মে একটি লিখিত প্রতিবেদন মেয়র বরাবর দাখিল করেন।মূলত এ প্রতিবেদন পক্ষে না যাওয়ায় ক্ষীপ্ত হয়ে ২নং বিবাদী আনোয়ার হোসেন ছিডার মেয়ে কাউন্সিলর মিনু আক্তার উপরোক্ত ঘটনার সূত্রপাত ঘটায়।
নারী কাউন্সিলর মিনু আক্তারের অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত এবং শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে উদ্বেগ প্রকাশ করে তারা প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন- চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, সাবেক সভাপতি কাজী শাহাদাত, শহীদ পাটওয়ারী, শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, সোহেল রুশদী, মির্জা জাকির, এএইচএম আহসান উল্লাহ, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি নেয়ামত হোসেন, নিউজ টুয়েন্টিফোর জেলা প্রতিনিধি খোকন কর্মকার, আনন্দ টিভির জেলা প্রতিনিধি শরীফ আহমেদ,গ্লোবাল টেলিভিশন ও সকালের সময় এর জেলা প্রতিনিধি সুজন আহমেদ সহ ফ্ন্ড ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান