বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতি পাবনা জেলা শাখার সম্মেলন ও ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
শনিবার (৫ নভেম্বর) দিনব্যাপী ঈশ্বরদীতে বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতি পাবনা জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনষ্টিটিউটের ঈশ্বরদীস্থত হলরুমে দু’পর্বে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। রিকন ল্যাবরেটরিজ লি.-এর সহযোগিতায় সকালে প্রথম পর্বে আলোচনাসভা ও বিকেলে দ্বিতীয় পর্বে ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতি কেন্দ্রিয় কমিটির সভাপতি মো. আজাদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে সংগঠনের কেন্দ্রিয় প্রধান উপদেষ্টা ও রিকন ল্যাবরেটরিজ লি.-এর ব্যবস্থাপনা পরিচালক ড. মিজানুর রহমান এবং সংগঠনের কেন্দ্রিয় মহাসচিব মাহাতাব উদ্দিন বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন। সংগঠনের পাবনা জেলা শাখার সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ রেজাউল করিম বাদশা,সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক প্লে, সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ রেজাউল করিমসহ পাবনা জেলার নয় উপজেলার সভাপতিরা বক্তব্য দেন। বক্তারা এঅআই টেকনিশিয়ানদের সরকারী করনের দাবি জানান।
প্রধান অতিথি মো. আজাদ হোসেন বলেন,প্রধান মন্ত্রী যা জানেন আমরা অনেকেই তা জানিনা,এই বিষয়টি যারা বিশ্বাস করেনা তারা বোকার স্বর্গে বাস করেন। ব্যবসায়ীরা সরকারী প্রতিষ্ঠান বন্ধ করে বেসরকারী ব্যবস্থাপনায় নিজেদের কোম্পানী চালুর নীল নক্সায় লিপ্ত রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, বেসরকারী প্রতিষ্ঠান থেকে যারা মাসে মাসে খাম নেন তারা প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের ভাতা বাড়ুক তা চাননা।
বিকেলে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে আবারো মো. নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে আলহাজ রেজাউল করিম বাদশকে এবং সাংগঠনিক সম্পাদক পদে ফিরোজ সরকারসহ ২১ সদস্যবিশিষ্ট পাবনা জেলা কমিটি নির্বাচিত করা হয়।
এমএসএম / জামান
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা