কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ৪৮ ঘণ্টায় ৬ জনের মৃত্যু
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ৪৮ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। শনিবার ৩ জন এবং আজ রোববার (১১ জুলাই) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো ৩ জনের মৃত্যু হয়। এদের দুজন করোনা পজিটিভ ও বাকি চারজন করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন।
জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এসএম শহীদুলাহ লিংকন জানান, এখন হাসপাতালে অধিকাংশ রোগীই করোনা পজিটিভ কিংবা পরীক্ষা না করে উপসর্গ নিয়ে শেষ মুহূর্তে চিকিৎসা নিতে আসেন। ফলে তাদের প্রাণহানির শংকা বেড়ে যায়।
হাসপাতাল সূত্র জানায়, শনিবারের মৃত তিনজন জেলার নাগেশ্বরী, ভুরুঙ্গামারী ও ফুলবাড়ী উপজেলার বাসিন্দা। আর রোবার মৃতদের মধ্যে দুজন সদর উপজেলার (পৌরসভা ও ভোগডাঙা ইউনিয়ন) এবং একজন উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের বাসিন্দা। এছাড়াও হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটে ৫৩ জন রোগী ভর্তি রয়েছেন। এরমধ্যে ২৫ জন করোনা পজিটিভ এবং ২৮ জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় এ পর্যন্ত মোট ১১ হাজার ৩৫১ নমুনা পরীক্ষায় ২ হাজার ২৭২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তন্মধ্যে এ পর্যন্ত মারা গেছেন ৩৫ জন।
এমএসএম / জামান
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা
Link Copied