ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

টিকা পাচ্ছেন কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের সাড়ে ৩ হাজার শিক্ষার্থী


ত্রিশাল প্রতিনিধি  photo ত্রিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১১-৭-২০২১ বিকাল ৭:২১

ময়মনসিংহের ত্রিশালে অবিস্থত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের কোভিড-১৯-এর টিকা দেয়ার কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিকভাবে ‘সুরক্ষা’ অ্যাপে রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকা পাবেন সাড়ে তিন হাজার শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, পূর্বে তালিকাভুক্ত শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করতে পারবে। সারাদেশে অবস্থানকারী শিক্ষার্থীরা তাদের নিজ নিজ এলাকার পছন্দ দিয়ে নিকটস্থ টিকাদান কেন্দ্র থেকে টিকা নিতে পারবেন।

জানা যায়, বর্তমানে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী সংখ্যা প্রায় সাড়ে সাত হাজার। প্রথম দফায় টিকা পাচ্ছেন সাড়ে তিন হাজার শিক্ষার্থী। বাকি শিক্ষার্থীরা কবে নাগাদ টিকা পাবেন জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো হুমায়ুন কবির জানান, সরকার আবার নতুন তথ্য চাইলে জানানো হবে। এখন আবাসিক/অনাবাসিক মিলিয়ে সাড়ে তিন হাজার শিক্ষার্থী টিকার জন্য তথ্য দিতে পারবে। কিছুদিন আগে শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগে তথ্য দিতে বলা হয়েছিল। সে সময় বিভাগগুলো ও শিক্ষার্থীদের নিজেদের গাফিলতির কারণে এখন বঞ্চিত হচ্ছে বলে জানান তিনি।

তিনি আরো জানান, এখন যেহেতু টিকা আসতে শুরু করেছে, সেহেতু সংকট হবে না। সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

এমএসএম / জামান

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক

ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

‎সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি

মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার