ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

গলাচিপায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এইচএসসি-সমমানের পরীক্ষা অনুষ্ঠিত


মোস্তফা কামাল খান (গলাচিপা) photo মোস্তফা কামাল খান (গলাচিপা)
প্রকাশিত: ৬-১১-২০২২ দুপুর ৩:৫

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় শান্তিপূর্ণভাবে ও সুষ্ঠু পরিবেশে এইচএসসি-সমমান ও কারিগরি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গলাচিপা উপজেলার মূল কেন্দ্র, গলাচিপা সরকারি ডিগ্রি কলেজ, মহিলা ডিগ্রি কলেজ, খারিজ্জমা কলেজ ও কালিকাপুর সিনিয়র মাদ্রাসায়সহ মোট চারটি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রথম পরীক্ষা শুরু হওয়ার পূর্বে কেন্দ্রগুলো ও তার আশপাশের পরিবেশ, আইন-শৃঙ্খলা ও পরীক্ষা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, শিক্ষার্থীদের অ্যাডমিট কার্ড ও কলম ছাড়া কোনো ধরনের মোবাইল, বই-পত্র নিয়ে শিক্ষার্থীদের হলে প্রবেশ করতে দেয়া হয়নি। প্রতিটি কক্ষে শিক্ষকরা দায়িত্বশীল ভূমিকা পালন করেন।

এছাড়া সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলামসহ প্রতিটি কেন্দ্রে সরকারি অফিসার ভিজিট টিমের দায়িত্ব পালন করেন। কেন্দ্র সচিব সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবির কঠোরভাবে নকলমুক্ত পরিবেশে প্রতিটি কক্ষে পরীক্ষা নিয়ন্ত্রণ করেন।

উল্লেখ্য, গলাচিপায় এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ১ হাজার ৮০৪ জন। এদের মধ্যে ২৩ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেনি বলে পরীক্ষা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এমএসএম / জামান

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক

উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার