সুনামগঞ্জে শেখ হাসিনার মুর্যাল থেকে এমপি ও উপজেলা চেয়ারম্যান এর ছবি অপসারনের দাবিতে স্মারকলিপি
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার প্রানকেন্দ্রে সরকারী টাকায় শেখ হাসিনার মুর্যাল থেকে এমপি মোয়াজ্জেম হোসেন রতন ও তাঁর ভাই উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকনের ছবি অপসারনের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। রোববার দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এ স্মারকলিপি প্রদান করেন মধ্যনগর উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, মধ্যনগরে সরকারি টাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ম্যুরাল স্থাপন করা হয়। মুর্যালে স্থানীয় সরকার মন্ত্রনালয় কর্তৃক অনুমোদিত ডিজাইন উপেক্ষা করে, সুনামগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন ও তাঁর ভাই মোজাম্মেল হোসেন রোকনের ছবি স্থাপন করা হয়েছে। এ কারণেই ফুঁসে উঠেছে এলাকাবাসী। এবং ৩ দফা দাবি প্রধানমন্ত্রীর নিকট উপস্থাপন করেন তারা। দাবিগুলোর মধ্যে মুর্যাল থেকে এমপি ও তার সহোদরের ছবি অপসারণ, স্থাপত্যকর্মের মূল ডিজাইন পরিবর্তনের সাথে জড়িতদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর সুউচ্চ মর্যাদায় আঘাত করার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান স্মারকলিপিতে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত