ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশকে পাকিস্তানের ভাবধারায় ফিরিয়ে নিতে জাতীয় চারনেতাকে  হত্যা করে  ঘাতকচক্র


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-১১-২০২২ বিকাল ৫:৪৩

সুপ্রিম কোর্ট আপীল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি  এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক বলেছেন, বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর জাতীয় চারনেতাকে   হত্যার মধ্য দিয়ে  প্রমাণিত হয় কোনো ব্যক্তিগত হত্যাকান্ড নয়, বাঙালিকে নেতৃত্বশূন্য করে স্বাধীন বাংলাদেশকে আবার নব্য পাকিস্তানে রূপান্তর করাই ছিলো স্বাধীনতা বিরোধী ঘাতক চক্রের মূল লক্ষ্য।

 তিনি বলেন এই হত্যাকান্ডের পর যারা ক্ষমতায় এসেছে তারা  ইনডিমিনিটি অধ্যাদেশ  জারি করে  বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ এবং  মুক্তিযুদ্ধের মূল্যবোধকে গলা টিপে হত্যা করে।   পরবর্তীতে রাষ্ট্রীয় ক্ষমতায় এসে জিয়াউর  রহমান বঙ্গবন্ধুর  খুনী ও স্বাধীনতা  বিরোধীদের রাজনীতিতে পুনর্বাসন,  বিভিন্ন দূতাবাসে পদায়ন,  এবং  যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করে তার আসল চেহারা উম্মোচন করে।  যুদ্ধাপরাধী গোলাম আজমের বাংলাদেশের নাগরিকত্ব না থাকা সত্ত্বেও তাকে দেশে  এনে রাজনীতি করার সুযোগ করে দেয় জিয়াউর রহমান।

শনিবার বিকেল  সুপ্রীমকোর্ট বার ভবনে সামসুল হক চৌধুরী হলে  বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গবেষণা কেন্দ্র আয়োজিত “৩রা নভেম্বর জেলহত্যার প্রেক্ষাপট ও কুশিলবদের বিচার” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। সংগঠনের সভাপতি অ্যাডভোকেট এ বি এম  বায়েজিদ  এর সভাপতিত্বে  আলোচনা সভায়  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ  সম্পাদক অ্যাডভোকেট   মোঃ আব্দুন নূর- দুলাল,ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. অসীম সরকার,বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম  সম্পাদক মতিউর রহমান লাল্টু, বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল মান্নান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মানিক লাল ঘোষ, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠক প্রীতি সালমান, আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য মোঃ ফয়েজ উল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।

 আলোচনা সভা সঞ্চালনা করেন  ‘পজিটিভ বাংলাদেশ’ এর উপাস্থাপক  ও বাংলাদেশ অনলাইন অধিকার ফোরাম এর সভাপতি মুহাম্মদ  রোকন উদ্দীন  পাঠান।

এমএসএম / এমএসএম

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি