কুতুবদিয়ায় ৫ সন্তানের জননীর সাথে আওয়ামী লীগ নেতার পরকীয়া
কক্সবাজারের কুতুবদিয়ায় সাবেক এক ইউপি মেম্বার এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ৫ সন্তানের এক গৃহবধূর সাথে পরকীয়া প্রেমে লিপ্ত হওয়া খবর পাওয়া গেছে। রবিবার (৬ নভেম্বর) গৃহবধূর স্বামী কুতুবদিয়া আদালতে (সি,আর- ৪১২/২২ইং) মামলা দায়ের করলে ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে।
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের জহির আলী সিকদার পাড়ায়। নুরুন্নবী ওই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাবেক মেম্বার এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।মামলা সূত্রে জানা যায়, ৫ সন্তানের ওই গৃহবধূ পরকীয়ায় মজে নুরুন্নবী নামের সাবেক ইউপি সদস্যের হাত ধরে ঘর ছেড়েছেন। গৃহবধূ ওই এলাকার নেজাম উদ্দিনের স্ত্রী। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে স্থানীয় উত্তর ধুরুং ইউপির চেয়ারম্যানকে তদন্ত পূর্বক প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।গৃহবধূর স্বামী নেজাম উদ্দিন বলেন, আমার স্ত্রী শেফা আকতার। তার সাথে আমার পারিবারিকভাবে বিয়ে হয়। দীর্ঘ বিবাহিত জীবনে আমাদের ৩ ছেলে ও ২ মেয়ে। একই এলাকার বাসিন্দা হওয়ায় সাবেক ইউপি সদস্য নুরুন্নবী আমার ঘরে প্রায় সময় আসা যাওয়া করত। গত ২৯ অক্টোবর সকাল ১০ টার দিকে আমার অজান্তে কবিরাজের কাছে যাওয়ার কথা বলে নগদ ৫০ হাজার টাকা এবং ২ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়।
নেজাম উদ্দিনের দাবী নুরুন্নবীর উদ্দেশ্যে ঘর ছেড়েছেন তার স্ত্রী শেফা আকতার। এমনকি তিনি নিশ্চিত হয়েছেন তার স্ত্রী এখন নুরুন্নবীর সাথে রয়েছে।
এমএসএম / এমএসএম
কালিয়াকৈরে জাতীয় যুব দিবস পালিত
বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে
নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র্যালি
তাড়াশে জাতীয় যুব দিবস পালিত
কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা
সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯
শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান
ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী
এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন
চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২
উল্লাপাড়ার দুই শত বছরের ঐতিহাসিক দুর্গানগর মন্দিরে ৫ বছর ধরে পূজা বন্ধ
Link Copied