ডেঙ্গু প্রতিরোধে মাদারীপুর পৌরসভা হবে রোল মডেলঃ জেলা প্রশাসক ড. রহিমা খাতুন
ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে মাদারীপুর পৌরসভা হবে বাংলাদেশের রোল মডেল। সোমবার (৭ নভেম্বর) সকালে মাদারীপুর পৌরসভা চত্বরে আয়োজিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন এ কথা বলেন।
তিনি আরও বলেন, ডেঙ্গু যাকে ধরে সেই বোঝে এর ভয়াবহতা কি। তাই আমরা ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে নিজে ও প্রতিবেশীকে সচেতন করি। নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, এডিস মশা ও চিকুনগুনিয়া প্রতিরোধ করি।মাদারীপুর পৌরসভার মেয়র মো: খালিদ হোসেন ইয়াদ এর সভাপতিত্বে বিশেষ অথিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাদারীপুরের পুলিশ সুপার মো: মাসুদ আলম বিপিএম (বার),পিপিএম।
মাদারীপুর পৌরসভার মেডিকেল অফিসার ডা: হরষিত বিশ্বাস এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাদারীপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর সাইয়েদা সালমা, ২ নং ওয়ার্ডের কাউন্সিলর মো: সাইদুল বাশার টফি, ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মো: রাজিব মাহমুদ কাওসার, মাদারীপুর জেলা পরিষদের সদ্য নির্বাচিত সদস্য মো: নাঈম খান প্রমুখ।পরে একটি বর্নাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মাদারীপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে মাদারীপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের কাউন্সিলর, সুশীল সমাজের নেতৃবৃন্দ,সাংবাদিক, স্কাউট,বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত
হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু
ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ
উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১
কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন
শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন
আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫
নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ
৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা
কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু
Link Copied