মাদারীপুরে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকসহ ৮ জনের উপর হামলা
মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চর এলাকায় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে আ’লীগ ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। এঘটনায় মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজসহ অন্তত ৮জন আহত হয়েছে। এঘটনায় সোমবার দুপুরে সাংবাদিকের কাছে এসব অভিযোগ করেন স্বেচ্ছাসেবকদলের নেতারা। এর আগে রবিবার রাত ৯টার দিকে শিবচরের পাচ্চর এলাকায় হামলার ঘটনা ঘটে।
মাদারীপুর সদর হাসপাতালে জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি শাহাদাত হাওলাদার সাংবাদিকদের জানান, আগামী ১২ নভেম্বর ফরিদপুর বিভাগীয় গনসমাবেশ সফল করার লক্ষ্যে শিবচর উপজেলা পৌর স্বেচ্ছাসেবকদলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভার আয়োজন করেন। সভা চলাকালে শিবচর উপজেলার আ’লীগের নেতাকর্মী, যুবলীগ, ছাত্রলীগের নেতারা হামলার ঘটনা ঘটায়। এতে গুরুতর আহত হয় জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজসহ কমপক্ষে ৮ জন। আহতদের উদ্ধার করে শিবচরের খান ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়। পরে রাত ১১টার দিকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আহতরা হলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মিজান শিকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, আরিফ সরদার, ইরাদ মুন্সি, শিবচর ছাত্রদলের সাধারণ সম্পাদক সজীব খানসহ ৮ জন।
এব্যাপারে জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ বলেন, ‘ফরিদপুরের বিভাগীয় সম্মেলন সফল করার লক্ষ্যে দলের নেতাকর্মীদের সাথে এক আলোচনা আয়োজন করলে স্থানীয় মাদবরেরচর ইউপি চেয়ারম্যান ও শিবচর উপজেলা আওয়ামী লীগ নেতা ফজলুর রহমান মুন্সির নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের নেতারা আমাদের উপর হামলা চালায় এবং সভা পন্ড করে দেয়। এতে আমিসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়। এমন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।’
অভিযোগের বিয়য়ে মাদবরেরচর ইউপি চেয়ারম্যান ও শিবচর উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ফজলুর রহমান মুন্সী বলেন, ‘এমন কোন ঘটনা ঘটেনি। কেউ রাজনৈতিক ফায়দা লুটে নেয়ার জন্যে মিথ্যেচার করছে। আমার নেতৃত্বে কোন হামলার ঘটনা ঘটেনি।’
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ‘এখন পর্যন্ত আমার কাছে এমন কোন ঘটনার খবর নেই। যদি হামলার ঘটনা ঘটে থাকে, তাহলে আমার কাছে লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত
হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু
ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ
উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১
কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন
শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন
আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫
নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ
৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা
কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু
Link Copied