ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

হেমায়েতপুর থেকে ডাকাতি হওয়া গরুভর্তি ট্রাক মানিকগঞ্জে আটক


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১২-৭-২০২১ দুপুর ১০:১০
সাভারের হেমায়েতপুর থেকে ডাকাতি হওয়া গরুভর্তি একটি ট্রাকসহ আব্দুল আহাদ (২৫) নামে এক ডাকাতকে আটক করছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। রোববার (১১ জুলাই) রাত ১০টার দিকে মানিকগঞ্জ বিজয় মেলার মাঠ এলাকার চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়। এ সময় ট্রাকে থাকা ১১টি গরুসহ ট্রাকটি জব্দ করা হয়। আটককৃত ডাকাত আব্দুল আহাদ রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার নিমতলা গ্রামের রহমত শেখের ছেলে। এ তথ্য নিশ্চিত করছেন মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আকবর আলী খান।
 
তিনি জানান, ডাকাতের একটি দল রোববার রাতে সাভারের হেমায়েতপুর থেকে গরুভর্তি একটি ট্রাক ডাকাতি করে। এ সময় ডাকাতরা ট্রাকচালক মনির হোসেনকে মারপিট করে সিংগাইরের রাস্তায় ফেলে দেয়। পরে ট্রাকচালক ডাকাতির বিষয়টি সিংগাইর থানায় জানালে সিংগাইর থানা পুলিশ এ সংবাদ অন্যান্য থানায় জানিয়ে দেয়। এ সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ সদর থানা পুলিশ বিজয় মেলা মাঠ এলাকায় চেকপোস্ট বসায়। পুলিশের অবস্থান টের পেয়ে ট্রাকে থাকা ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়। এ সময় মানিকগঞ্জ পুলিশ আহাদ নামে এক ডাকাত সদস্যকে আটক করে। জব্দকৃত গরু ও ট্রাক সাভার থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

এমএসএম / জামান

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ