ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

ওয়ারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-১১-২০২২ দুপুর ১২:২

রাজধানীর ওয়ারী মুচিপট্টি এলাকার একটি বাসায় হাবিবুর রহমান লিটন (৫৫) নামে এক হার্ডওয়ার ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। স্বজনদের দাবি, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা গেছেন।

মঙ্গলবার (৮ নভেম্বর) ভোরে মুচিপট্টি নিবেদিতা হাসপাতাল সংলগ্ন ১/১ নম্বর বাড়ির ষষ্ঠ তলায় এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত হাবিবুরের ভাগিনা মো. আসলাম জানান, তার বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার লুঘুড়পাড় গ্রামে। তার বাবার নাম মৃত আব্দুল সাত্তার। দুই ছেলে ও স্ত্রী রোজিনা আক্তারকে নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন তিনি। নবাবপুরে হার্ডওয়ার ব্যবসা রয়েছে তার।

তিনি আরও জানান, খুব সকালে ঘুম থেকে উঠে বাসাতে শরীর চর্চা করতেন তার মামা। সকালে হঠাৎ শব্দ শুনে তার স্ত্রীর রোজিনা দেখেন বারান্দায় তিনি পড়ে আছেন। স্ট্রোক করেছেন ভেবে তখন তারা তার মাথায় পানি ঢালেন। এরপর তার হাতের মুঠোতে দেখেন পোড়া দাগ। তখন তাদের সন্দেহ হয় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা গেছেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, স্বজনরা দাবি করছেন বিদ্যুৎস্পৃষ্ট তিনি হয়ে মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। 

প্রীতি / প্রীতি

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি