মঠবাড়িয়ায় ডিজিটাল মেলার শুভ উদ্বোধন
দেশব্যাপী গণমানুষের মাঝে ডিজিটাল ব্যবস্থার বিকাশ ঘটাতে একযোগে সারাদেশে ৮ নভেম্বর মঙ্গলবার সকালে এক বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে মেলার শুভ উদ্বোধন করা হয়। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার আয়োজন করা হয়। বিভিন্ন দফতরের ডিজিটাল সুবিধা অতি সহজে জনগনের দোরগোড়ায় পোঁছে দেয়ার লক্ষে বাস্তবমুখী একদিন ব্যাপী ৩০টি স্টলে তার প্রদর্শনী করা হয়। সাংবাদিক মিজানুর রহমান মিজুর সঞ্চালনায় সহকারী কমিশানার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত জামিল সৈকতের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সরকারি হিসাব সম্পার্কিত স্থায়ী কমিটির সভাপতি ও মাননীয় সংসদ সদস্য ডাঃ রুস্তুম আলী ফরাজী বলেন, এক সময় বাংলাদেশ অনেকটা পিছিয়ে ছিল। জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য তনায়া সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানে আজ এ দেশ উন্নত বিশে^র সাথে তাল মিলিয়ে সকল দফতরকে ডিজিটালের আওয়াতায় এনেছেন। এটির যেমন সুফল রয়েছে তেমনি এর কুফলও রয়েছে। বর্তমান প্রজন্মকে এর সুফলের দিক তাদের কাছে তুলে ধরতে হবে। তারাই একদিন এ দেশের রাষ্ট্র নায়ক হবে। এসময় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, থানা অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার, বীর মুক্তিযোদ্ধা এমাদুল হক খান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মজিবর রহমান প্রমূখ।
এমএসএম / এমএসএম
উত্তরাঞ্চলের অধিকাংশ সংসদ সদস্য বিরোধী দলের হওয়ায় সরকার এ অঞ্চলকে বাজেট বৈষম্যের মাধ্যমে উন্নয়ন থেকে বঞ্চিত রেখেছে
বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু
রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত
জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক
জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত
ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত
নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ