কুড়িগ্রামে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন
কুড়িগ্রামের রাজারহাটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে নজরুল ইসলাম (৫৩) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় হাওয়া বেগম (৩৬) বাদী হয়ে স্বামী নজরুল ইসলামসহ ৩ জনের নামে যৌতুক ও নারী নির্যাতনের অভিযোগে রাজারহাট থানায় একটি মামলা দায়ের করেছেন। কিন্তু মামলা রেকর্ডের এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো আসামীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
জানা গেছে, রাজারহাট ইউনিয়নের দেবীচরণ (চরইখোলা) গ্রামের জহুরুল ইসলামের ছেলে নজরুল ইসলামের সঙ্গে দীর্ঘ ১৮ বছর পূর্বে হাওয়া বেগমের পারিবারিকভাবে রেজিস্ট্রিমূলে বিবাহ হয়। বিবাহের সময় মেয়ের সুখের কথা চিন্তা করে তার বাবা নজরুল ইসলামের সব ধরনের দাবি-দাওয়া পূরণ করেন। দীর্ঘ ১৮ বছরের সংসার জীবনে হাওয়া বেগম ৩ সন্তানের জন্ম দেন। কিন্তু বিয়ের পর দীর্ঘদিন ধরে হাওয়া বেগমকে বাবার বাড়ি হতে পুনরায় ২ লাখ টাকা যৌতুকের জন্য চাপ দিতে থাকে স্বামী-শ্বশুরসহ পরিবারের সদস্যরা। টাকা আনতে অস্বীকার করলে নজরুল, মিলন (৪০) জহুরুল (৭৫)-সহ গৃহবধূ হাওয়া বেগমের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে।
এমতাবস্থায় গত ১৫ জুন হাওয়া বেগম বাবার বাড়িতে থাকাকালীন স্বামীর পরিবারের লোকজন পুনরায় ২ লাখ টাকা নিয়ে বাড়িতে আসতে বলে। কিন্তু হাওয়া শূন্যহাতে স্বামীর বাড়িতে এলে স্বামীসহ তার শ্বশুর ও দেবর লাঠি, রড় ও ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে রক্তাক্ত জখম করে এবং যৌতুকের টাকা আনলেও তাকে নিয়ে আর সংসার করবে না বলে বিভিন্ন হুমকি দিতে থাকে। ধারালো অস্ত্রের আঘাতে তিনি আহত হলে প্রতিবেশীরা উদ্ধার করে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
পরে হাওয়া বেগম নিরুপায় হয়ে নজরুলসহ ৩ জনের বিরুদ্ধে গত ১ জুলাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন, যার নং-০১।
এ বিষয়ে ওসি রাজু সরকার বলেন, থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এমএসএম / জামান
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে জীবিত নবজাতক কন্যা সন্তান উদ্ধার
দখলীয় জমিকে বেদখল দেখিয়ে প্রতিবেদনের পর রাতারাতি ঘর তুলে জমি দখলের দাবি
দাদপুরে দীর্ঘদিনের অবহেলিত রাস্তা এসবি করণ সম্পন্ন
টঙ্গীতে র্যাব-১-এর বিশেষ মাদকবিরোধী অভিযানে ১৭ মাদক কারবারি ও সেবনকারী আটক
এইচএসসি পরীক্ষা সুষ্ঠু করতে নরসিংদীতে কঠোর বিধিনিষেধ আরোপ
গ্রাম্য বিরোধের জের সিংড়ায় পারিল গ্রামে ৮ বছরে ব্যবসা প্রতিষ্ঠান লুট, ৩ মাস যাবত বন্ধ
চাকরির ফাঁকে দেশি-বিদেশি অর্ধশতাধিক জাতের আম চাষে সফল রেজাউল
শিবচরে ১১৬৫ পিস ইয়াবাসহ কথিত মাদক ব্যবসায়ী আটক
মনপুরায় তরুণীকে উত্ত্যক্ত ও শ্লীলতাহানি থানায় লিখিত অভিযোগ
রায়গঞ্জে ইমাম ও মন্দির কমিটির নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়
পিরোজপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত
গোদাগাড়ীতে মাদকমুক্ত সমাজ গঠনে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত
প্রধানমন্ত্রীর সবুজ বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে বরুড়ায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বৃক্ষরোপণ কর্মসূচি
Link Copied