বালুদস্যুদের কবলে রাঙ্গুনিয়ার ইছামতি নদী : ভাঙনের ঝুঁকিতে শত শত পরিবার
বেপরোয়া হয়ে উঠেছে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বালুদস্যুরা। ন্যায়-নীতির তোয়াক্কা না করে নিজেদের খেয়াল-খুশিমতো ইছামতি নদীর বালু উত্তোলন করছে রাঙ্গুনিয়া উপজেলার প্রভাবশালী ওই স্বার্থন্বেষী সিন্ডিকেট। ফলে ভারসাম্য হারাচ্ছে নদীর তীর। ভাঙন বৃদ্ধি পেয়ে ক্রমেই নদীতে বিলীন হচ্ছে ঘরবাড়ি এমনকি আবাদি জমিও। ভাঙনের ঝুঁকিতে পড়ছে স্থানীয় শত শত পরিবার।
এসব অপকর্ম রোধ করতে গত রোববার (১১ জুলাই) জেলা প্রশাসকের আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন এলাকাসীর পক্ষে মোস্তফা জাহেদ। জেলা প্রশাসকের অভিযোগের অনুলিপি দেয়া হয়েছে চট্টগ্রামের পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল), সহকারী কমিশনার (ভূমি), পরিবেশ অধিদপ্তর, রাঙ্গুনিয়া থানার ওসিসহ সংশ্লিষ্ট অনেককে।
অভিযোগ সূত্রে যানা যায় সরকারদলীয় নাম ব্যবহার করে একটি চক্র পারুয়া, রাজানগর, লালানগর এবং রাজারহাট এলাকায় ৩টি মেশিন লাগিয়ে সন্ত্রাসী কায়দায় নির্বিচারে বালু উত্তোলন করছে। এখনই এদের বালু উত্তোলন বন্ধ করে শতশত ঘরবাড়ি ভাঙনের কবল থেকে রক্ষা করার অনুরোধ করা হয়।
জানা যায়, বালু উত্তোলন করেই ক্ষান্ত হয়নি তারা। নদীর তীরঘেঁষে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে অবৈধ বালুমহাল। মাঝেমধ্যে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালালেও থেমে নেই বালু উত্তোলন। সাম্প্রতিক সময়ে বালু উত্তোলনের সংবাদ প্রকাশের জন্য তথ্য সংগ্রহে গেলে দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের উওর জেলার স্টাফ রিপোর্টার মোস্তফা জাহেকে মোবাইলে প্রাণনাশের হুমকিও দিয়েছে বলে পুলিশ সুপারের কাছে অভিযোগ করেছেন মোস্তফা জাহেদ।
অভিযোগ দেয়ার বিষয়টি স্বীকার করে সাংবাদিক মোস্তফা জাহেদ বলেন, এলাবাসীর স্বার্থে পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের ব্যাপারে পদক্ষেপ নেয়ার জন্য আমরা সংশ্লিষ্ট দফতরে অভিযোগ দিয়েছি। অভিযোগে অনেকেই স্বাক্ষর করেছেন। কিন্তু আমি সাংবাদিক হওয়ায় ওরা আমার ওপর ক্ষিপ্ত হয়ে আছে এবং আমাকে প্রাণনাশের হুমকিও দিয়েছে। আমাদের বসতভিটা, আবাদি জমি ও পরিবেশ রক্ষার্থে কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।
এমএসএম / জামান
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই