কুবিতে তিন ক্লাসেই সেমিস্টার শেষ
মাত্র তিনটি অনলাইন ক্লাসের মাধ্যমে একটি সেমিস্টারের ক্লাস শেষ করে ফাইনাল পরীক্ষা নেয়ার অভিযোগ উঠেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষকের নাম সাদিয়া তাবাসসুম। ক্লাস না নিয়ে সেমিস্টার শেষ করায় বিভাগের বেশ কয়েকটি ব্যাচের শিক্ষার্থীরা অভিযোগ করলে তাদের হুমকি দেন বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা।
বিভাগটির বেশ কয়েকটি ব্যাচের শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, বিভাগটিতে ১০ম ব্যাচের স্নাতোকোত্তরের ‘ইন্টারন্যাশানাল অরগানাইজেশান’ নামের একটি কোর্সে মোট তিনটি অনলাইন ক্লাস নিয়েছেন তিনি। ঐ তিনটি ক্লাসের সর্বোচ্চ সময়কাল ছিল ৪০ মিনিট। এছাড়া এর নিচের ব্যাচগুলোতেও অর্ধেকেরও কম সংখ্যক ক্লাস নেয়া, ক্লাসে হুমকি দেয়াসহ নানা অভিযোগ জানায় ঐসব ব্যাচের শিক্ষার্থীরা। নাম প্ৰকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, তিনটা অনলাইন ক্লাস নিয়ে কোর্স শেষ করে দিয়েছেন তিনি। অথচ আমরা এখান থেকে কিছুই শিখতে পারলাম না। যা আমাদের পরবর্তী জীবনের জন্য হুমকি।
আরও জানা যায়, এই ধরনের অভিযোগের কারনে এই বিভাগের ১১তম ব্যাচ প্রভাষক সাদিয়া তাবাসসুমের বদলে অন্য শিক্ষককে কোর্স দেয়ার আবেদন করলে ঐ শিক্ষককে পরিবর্তন করা হয়। তবে অন্যান্য কিছু ব্যাচও একই সমস্যার কারনে অভিযুক্ত ঐ শিক্ষককে পরিবর্তন করার কথা বললে তা আর আমলে নেননি বলে জানান শিক্ষার্থীরা। এই বিষয়ে বিভাগের দায়িত্বশীলরা চিন্তিত নন বলেও অভিযোগ শিক্ষার্থীদের।নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শিক্ষার্থী বলেন, ক্লাসে পড়ানোর চেয়ে হুমকি দিতে ব্যস্ত থাকেন তিনি। তার হাত নাকি অনেক লম্বা বলে হুমকি দেন তিনি। এই বিষয়ে অভিযুক্ত শিক্ষক সাদিয়া তাবাসসুম বলেন, আসলে ঐ সময় আমি প্রচন্ড অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলাম। পাশাপাশি করোনা পরিস্থিতির কারনে মানসিকভাবে বেশ ট্রমায় ছিলাম। তাই কিছুদিন ক্লাস নেয়া বা ফোন ধরে কথা বলার মতো অবস্থায় ছিলাম না।
অন্য কোনো শিক্ষককে দিয়ে ঐ কোর্সটি নেয়া হয়নি কেন, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ঐ সময় করোনার কারনে কিছু অনলাইন ক্লাস হচ্ছিল। আর বাকি শিক্ষকদেরও ওয়ার্কলোড অনেক বেশি ছিল। আমার কোর্সটা কেউ নিবে এমন পাওয়া যায়নি।
শিক্ষার্থীদের হুমকি দেয়ার বিষয়ে তিনি বলেন, এই শিক্ষার্থীদের সাথে আমার বয়সের ব্যবধান বেশি না। আর তাদেরকে আমি হুমকি কেন দিব। শিক্ষকতা করতে এসেছি, হুমকি দিতে আসিনি। তারা হয়তো কোনো কথা বুঝতে ভুল করেছে।
এই বিষয়ে বিভাগটির চেয়ারম্যান সহকারী অধ্যাপক আবু বকর সিদ্দিকী বলেন, বিষয়টি গত ফেব্রুয়ারী-মার্চের ঘটনা। তখন একাডেমিক মিটিংয়ে বসে বিষয়টি মিটমাট হয়েছে।
মিটমাটের বিষয়ে তিনি বলেন, আমরা ম্যামের সাথে কথা বলেছি। উনি বলেছেন এমনটি আর হবে না। শিক্ষার্থীরাও সেটা মেনে নিয়েছিল। কিন্তু এখন কেন আবার এটা নিয়ে কথা হচ্ছে বুঝতেছি না।এই বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, বিশ্ববিদ্যালয়ের একটি আইন ও নীতিমালা রয়েছে। প্রত্যেক শিক্ষকের তা মেনে চলা উচিত। আমরা বিষটা খতিয়ে দেখবো এবং যদি দেখি এর কোন ব্যত্যয় ঘটিয়েছে এবং এর কারনে ছাত্র ছাত্রীদের পড়াশোনার ক্ষতি হয়েছে তাহলে এর যথাযোগ্য ব্যাবস্থা নিবো। আমি চাই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষক যেন তার দ্বায়িত্ব সম্পর্কে সচেতন থাকে।
এমএসএম / এমএসএম
কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক ড. শামীমা নাসরিন
পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ
পবিপ্রবিতে নবনিযুক্ত রেজিস্ট্রার অধ্যাপক জামাল হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনায় আব্দুর রহিম
পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার
বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণ কর্মশালার সমাপনী
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য অধ্যাপক আমজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক বেলাল
১৫ ঘণ্টা ধরে নিখোঁজ জবি সাংবাদিক ইমন
ডিআইইউতে 'ব্লাজা'র নতুন কমিটি, সভাপতি রেজওয়ানা- সম্পাদক মুজাহিদ
বৃক্ষনিধনের প্রতিবাদে জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে কুবিতে মেডিকেল বক্স স্থাপন করল ইসলামী ছাত্র আন্দোলন
কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত
শেকৃবির নবীনবরণ অনুষ্ঠান বর্জন করলেন ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা
Link Copied