ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

রাজশাহীতে দুই শিক্ষা কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন


শামসুল ইসলাম, রাজশাহী photo শামসুল ইসলাম, রাজশাহী
প্রকাশিত: ৯-১১-২০২২ বিকাল ৫:১৯

রাজশাহীতে আঞ্চলিক শিক্ষা ভবনের পরিচালক ও সহকারি পরিচালকের অপসারণের দাবিতে বাংলাদেশ শিক্ষক কর্মচারি সমিতি ফেডারেশন মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। বুধবার (৯ নভেম্বর) বেলা ১১ টায় রাজশাহী নগরীর সাহেববাজার আঞ্চলিক শিক্ষা ভবনের সামনে দূর্নীতিবাজ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহীর পরিচালক ড. কামাল হোসেন ও সহকারি পরিচালক আবু রেজার দ্রুত অপসারণের দাবিতে বাংলাদেশ শিক্ষক কর্মচারি সমিতি ফেডারেশন রাজশাহীর ব্যাণারে শতাধিক শিক্ষক-কর্মচারীর উপস্থিতিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে সমাবেশে বক্তারা বলেন, আপনারা ইতোমধ্যে অবগত আছেন যে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চল, রাজশাহীর পরিচালক ড. কামাল হোসেন ও সহকারী পরিচালক আবু রেজা'র দুর্ব্যবহার, সীমাহীন দূর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং অসদাচরনের জন্য বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) রাজশাহী জেলা ও মহানগর সংবাদ সম্মেলন করে তাদের অপসারণ এবং বিভাগীয় শাস্তির ব্যবস্থা গ্রহণের দাবী জানায়। এরই ধারবাহিকতায় আমরা মাননীয় শিক্ষা মন্ত্রী, উপ-মন্ত্রী, সচিব এবং ডিজি মহোদয় কে রাজশাহী জেলা প্রশাসকের মাধ্যমে স্মারক লিপি প্রেরণ করি। পরবর্তীতে আমরা ডিজি মহোদয়ের সাথে সরাসরি স্বাক্ষাৎ করে তাকে বিষয়টি অবহিত করলে তিনি তাৎক্ষণিক একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেন। উক্ত তদন্ত কমিটিকে আমরা পর্যাপ্ত পরিমান তথ্য-উপাত্ত দিয়ে আঞ্চলিক পরিচালক ও সহকারী পরিচালকের দূর্নীতি প্রমান করতে সক্ষম হই। আমরা ইতোমধ্যে জানতে পেরেছি সেই তদন্তের রিপোর্ট শিক্ষা মন্ত্রনালয়ে জমা হয়েছে। কিন্তু তাদের বিরুদ্ধে এখনও কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি। বর্তমানে তাদের দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার ক্রমে বেড়েই চলেছে। এমতবস্থায় বাকশিস তাদের অপসারণ ও বিভাগীয় শাস্তির দাবিতে আজ এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করছে। 

তারা আরও বলেন, চিহ্নিত দূর্নীতিবাজ ড. কামাল হোসেন ও ড. আবু রেজা কে দ্রুত অপসারণ ও বিভাগীয় শাস্তির ব্যবস্থা গ্রহণ না করা হলে, আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচী গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

বাংলাদেশ শিক্ষক-কর্মচারী সমিতি ফেডারেশন'র আহ্বায়ক অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাজকুমার সরকার'র পরিচালনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ কারিগরী শিক্ষক সমিতি রাজশাহী'র সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, বাকশিস রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ এস.এম. রেজাউল ইসলাম, সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল আজিজ মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মাহাবুবুর রহমান মধু, সহ-সাধারণ সম্পাদক অধ্যক্ষ  রুহুল আমীন, অধ্যাপক কাউছার যামী, অধ্যক্ষ মাসুদুর রহমান, অধ্যক্ষ আব্বাস আলী, অধ্যাপক মকসেদুর রহমান, অধ্যক্ষ মারুফ হোসেন, অধ্যাপক আবু জাফর ও অধ্যাপক আব্দুল মান্নান বক্তব্য রাখেন। মানববন্ধন শেষে তারা বিক্ষোভ সমাবেশ করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 
এসময় বিভিন্ন জেলা, মহানগর এবং উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দরা সমাবেশে উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

জিয়ানগরে আ’লীগ কর্মীর হাতে প্রধান শিক্ষককে উপর মারধরের অভিযোগ

অপরাধ দমনে বিশেষ অবদান, সম্মাননা পেলেন ধুনটের ওসি আতিকুল ইসলাম

ঘোড়াঘাটে ১৯৮পিচ ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার: দুই জেলের কারাদণ্ড, বিশাল জাল ধ্বংস

নেত্রকোণার দুর্গাপুরে চায়ের দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা

জুড়ীতে দুর্গাপূজা ঘিরে পুলিশের বিশেষ মহড়া ও চেকপোস্ট কার্যক্রম

কমলগঞ্জে ১ হাজার ৮০ জন চা শ্রমিকের মাঝে ধনা বাউরির বস্ত্র বিতরণ

চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র, সন্ধান চায় পরিবার

কুমিল্লা সীমান্তে মাদক উদ্ধারে গিয়ে ভারতীয়দের হাতে আটক দুই পুলিশ সদস্য

পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ঘোষনা

দুর্গাপূজা ঘিরে স্বস্তি, সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা