ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

মাদারীপুরে ল্যাংগুয়েজ ও ইয়োগা ক্লাব উদ্বোধন


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ১০-১১-২০২২ দুপুর ৩:২
শুদ্ধ ভাষা চর্চা এবং শারীরিক ও মানসিক সুস্থ থাকার লক্ষ্যে মাদারীপুরে ল্যাংগুয়েজ ও ইয়োগা ক্লাবের উদ্বোধন করা হয়েছে।  বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে মাদারীপুর সমন্বিত সরকারি অফিস ভবনের মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার পিএএ।
 
মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কবির বিন আনোয়ারের সহধর্মিণী,  পুলিশ সুপার মো. মাসুদ আলম, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শিমুল কুমার সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ঝোটন চন্দ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাইনউদ্দিন, বিভিন্ন দপ্তরের প্রধানগণ, প্রশিক্ষক, শিক্ষক শিক্ষার্থীসহ অনেকেই। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী কমিশনার মাহমুদ হাসান। 
 
উল্লেখ্য, মাদারীপুর সমন্বিত সরকারি অফিস ভবনের সপ্তম তলায় ১০০০ টাকার বিনিময়ে ল্যাংগুয়িজের ৩টি কোর্স ও ইয়োগা কোর্সে  আগ্রহী যেকেউ ভর্তি হতে পারবে। এছাড়া কর্মকর্তা ও শিক্ষকরা এ ক্লাবের সদস্য হতে পারবে।

এমএসএম / জামান

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক