ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬

দুর্গাপুরে নিয়োগ বাণিজ্য করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা


আল নোমান শান্ত, দুর্গাপুর photo আল নোমান শান্ত, দুর্গাপুর
প্রকাশিত: ১০-১১-২০২২ দুপুর ৪:৮

স্থানীয় সাধারণ মানুষের অর্থনৈতিক সচ্ছলতা ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নানামুখী প্রকল্প নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে পল্লী বন্ধু উন্নয়ন নামক একটি প্রতিষ্ঠান। দেশের বিভিন্ন এলাকায় এর শাখা থাকলেও অত্র এলাকায় আঞ্চলিক কার্যালয় রয়েছে মর্মে নিয়োগ বাণিজ্য ও অর্থ আত্মসাতের মতো কাজ করে যাচ্ছে। চাকরি দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে সংস্থাটির বিরুদ্ধে। 

এ ব্যাপারে খোঁজ নিয়ে জানা গেছে, ওই সংস্থায় বছরে ৩ থেকে ৪ বার কর্মী নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশ করে আগ্রহী ব্যাক্তিদের কাছ থেকে নিয়োগ বাবদ দশ হাজার টাকা জামানত ও প্রশিক্ষণ করানোর কথা বলে আরও পনেরোশত টাকা হাতিয়ে নিলেও কোন প্রশিক্ষণ করানো হয় না। কোনো কারণে কর্মীরা চাকরি ছেড়ে দিলে জামানত ফেরত দেওয়ার কথা থাকলেও নানা অজুহাতে আর তা ফেরত দেওয়া হয়না। 

এক ভুক্তভোগী বলেন, নিয়োগ বিজ্ঞপ্তির পর আমি তাদের শরণাপন্ন হলে আমার থেকে ১০হাজার টাকা চাকরীর জামানত বাবদ জমা নিয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিতে জামানত টাকা ফেরতযোগ্য কথা থাকলেও নিয়োগের সময় আগেই ¯ট্যাম্প এ সাদা কাগজে স্বাক্ষর নিয়ে তাদের নিজেদের মতো লিখে নেন তারা। তিনি আরো বলেন, আমি ৩ মাস চাকরি করার পর নানান সমস্যার কারণে চাকরি ছেড়ে দিতে হলে আমার জামানতের টাকা আর ফেরত পাইনি। স্থানীয় দুর্গাপুর ব্রাঞ্চ ম্যানজারের সাথে কথা বললে, তিনি বলেন, তাদের নাকি নিয়ম রয়েছে ১ বছরের আগে চাকরি ছাড়লে কোন প্রকার জামানত ফেরত দেয়া হয় না। 

অপর বাবুল নামের এক ভুক্তভোগী বলেন, দীর্ঘদিন আমি সংস্থাটিতে সদস্য ছিলাম এবং ঋণ নিয়েছি তা পরিশোধও করেছি। পাশাপাশি ৪ বছর মেয়াদি সঞ্চয় জমা রাখা শুরু করি। প্রথমে তারা জানিয়েছে ৪ বছর পর দেড়গুণ মুনাফা দিবেন। তাই ৪ বছর আমি কষ্ট করে টাকা জমা রাখলে পরে মেয়াদপূর্তির পর টাকা উত্তোলন করতে গেলে নানা অজুহাতে মুনাফার অনেকটা পারসেন্ট কর্তন করেন।

এ নিয়ে ভুক্তভোগী আরো কয়েকজন জানান, ওই এনজিও সংস্থাটি নিয়োগ বানিজ্য খুলে বসেছে। দীর্ঘদিন ধরেই মানুষের সাথে প্রতারণা করে আসছে। কেউ কিছু বলতে গেলে বড় বড় প্রশাসনের কর্মকর্তারদের নাম করে ভয় দেখান তারা। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান বলেন, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

এমএসএম / জামান

হরিপুরে বিষাক্ত সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু

কাপ্তাইয়ে অসুস্থ রোগীর পাশে দাঁড়ালেন বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার দেবতাছড়ি-রৈস্যাবিলি অঞ্চল কমিটি

বারহাট্টায় কাল্‌ব এর ১৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সলঙ্গায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আবারও চলছে আল -আমীন সামিদুলের চোরাই সিন্ডিকেটসহ ইয়াবা ব্যবসা

মোহনগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তারে পুলিশের ‘গড়িমসি’

হাটিকুমরুলে মেডিপ্যাথ স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন

শেরপুরে ৩৩ হাজার ১০০ কেজি সরকারি চাল জব্দ: আটক ১

জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক পেলেন রাজারহাট উপজেলার সন্তান তাহসিন আবরার জারিফ

নাঙ্গলকোটে ব্র্যাক ও সেলফের উদ্যোগে কিশোরীদের মাঝে হাঁস মুরগী ও নদগ অর্থ বিতরণ

রায়গঞ্জে ছয় বছরেও চালু হয়নি ২৬ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্প, সেবা বঞ্চিত ৭'শ গ্রাহক

জুড়ীতে স্ত্রীকে গলা কেটে হত্যা: স্বামী গ্রেফতার

সংখ্যালঘু পরিবার নির্যাতনের অভিযোগে কালিগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ককে শোকজ

কুতুবদিয়া ‎ইউএনওর ইমামতিতে জুমার নামাজ, মুসল্লীদের মাঝে ইতিবাচক সাড়া