ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুর-ফরিদপুর রুটে সকাল থেকে বাস চলাচল বন্ধ


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ১১-১১-২০২২ দুপুর ১২:৫
শুক্রবার সকাল থেকে মাদারীপুর-ফরিদপুর রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। ফরিদপুরের সাথে বাস চলাচল বন্ধ থাকলেও রাজধানী ঢাকাসহ অন্যান্য জেলার সাথে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। 
 
মাদারীপুর বাস ও মিনিবাস সংশ্লিষ্টরা সকালের সময়কে জানান মাদারীপুর থেকে ফরিদপুর যাওয়া-আসা ছাড়া। সব জেলার সাথে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। ফরিদপুর জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে ১১ও ১২ নভেম্বর ধর্মঘট ডেকেছে। এরজন্য মাদারীপুর থেকে ফরিদপুরগামী কোনো বাস ফরিদপুরে প্রবেশ করতে দিচ্ছে না। তাই মাদারীপুর থেকে ফরিদপুরের উদেশ্যে কোনো বাস ছেড়ে যাচ্ছে না।এছাড়া মাদারীপুর থেকে রাজধানী ঢাকাসহ অন্যান্য জেলার সাথে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। 
 
মাদারীপুর বাস ও মিনিবাসের মালিক সমিতির সভাপতি মোঃ মাহবুর হাওলাদার  বলেন, মাদারীপুর থেকে ফরিদপুর রুটে সকল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। ফরিদপুর রুট ছাড়া সকল রুটে যানচলাচল স্বাভাবিক রয়েছে। 
 
উল্লেখ, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে শহরে মাইকিং করা হয়। সেখানে বলা হয়, ‘মহাসড়কে সকল প্রকার অবৈধ থ্রি-হুইলার (নছিমন, করিমন, ভটভটি, মাহিন্দ্র, ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক ও ভাড়ায়চালিত মোটরসাইকেল) চলাচল বন্ধের দাবিতে শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার রাত ৮টা পর্যন্ত ফরিদপুরে বাস ও মিনিবাস বন্ধ থাকবে।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত

হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু

ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ

উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন

মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১

কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন

শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন

আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫

নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ

৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা

‎কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু