স্বস্তি ফিরেছে সবজির বাজারে
গত সপ্তাহেও নগরের বাজারগুলোতে চড়া দামে বিক্রি হয়েছে সবজি। শীতের আগাম বার্তা দিতেই স্বস্তি ফিরেছে সবজির বাজারে। প্রায় সব ধরনের সবজির দাম কিছুটা কমেছে।
শুক্রবার (১১ নভেম্বর) সকালে নগরের বাজার ঘুরে দেখা যায়, প্রতিকেজি গোল বেগুন ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ৭০ টাকায়, লম্বা বেগুন ৫০ টাকা, ফুলকপি ২০ টাকা কমে বিক্রি হচ্ছে ৭০ টাকা, হাইব্রিড শসা ৯০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, মুলা ৩০ টাকা, করলা ৬০ টাকা, কচুমুখি ৫০ টাকা, বরবটি ৮০ টাকা, বাঁধাকপি ৪০ টাকা, পটল ৫০ টাকা, লাউ ৭০ টাকা, চালকুমড়া ৫০ টাকা, ঢেঁড়স ৫০ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি শিম, টমেটো ও গাজর বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকায়। তবে এখনো দাম কমেনি ক্যাপসিকামের। সবুজ ক্যাপসিকাম বিক্রি হচ্ছে ৩০০ টাকায়, লাল ও হলুদ ক্যাপসিকাম ৬০০ টাকা।
নগরের বহদ্দারহাট বাজারে গত সপ্তাহে ১৮০ টাকায় বিক্রি হওয়া ব্রয়লার মুরগি এখন বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। দেশি মুরগির কেজিতেও ২০ টাকা কমে দাম ঠেকেছে ৫২০ টাকায়। পাশাপাশি গত সপ্তাহে ১৪০ টাকায় বিক্রি হওয়া ফার্মের ডিম বিক্রি হচ্ছে ১৩৫ টাকায়।
চকবাজারের সবজি বিক্রেতা আব্দুল মতিন বলেন, গ্রামাঞ্চল থেকে সবজি আশা শুরু করেছে। সেই সঙ্গে সবজির দামও কমতে শুরু করেছে। শীত পুরোদমে এলে আরও কমে যাবে। তখন সরবরাহ আরও বাড়বে।
শুক্রবার সকালে নগরের মুরাদপুর এলাকায় বাজার করতে আসা রাকিব উদ্দিন মুরাদ বলেন, আগের চেয়ে সবজির দাম কিছুটা কমেছে। তাই একসঙ্গে হরেক রকমের সবজি নিয়েছি। চিনির দাম বেড়েছে অনেক বেশি। নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও বাড়তি। এর মধ্যে সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে মাছ-মাংসের দাম কমেনি বলে জানান তিনি।
জামান / জামান
বাণিজ্য মেলার প্রধান ফটক ভেঙে ক্যাম্পাসে ফিরলেন শেকৃবি শিক্ষার্থীরা
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর
‘গ্রিন ঢাকা, ক্লিন ঢাকা’ বাস্তবায়নে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গাবতলীতে ৬ হাজার টন ধারণক্ষমতার সার গুদাম উদ্বোধন
ডেমরায় মাদ্রাসা আবু হুরায়রার ৭০ শিক্ষার্থীকে হাফেজে কুরআন পাগড়ি প্রদান
তুরস্কে কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় হাফেজ নাজিরকে জামায়াত আমিরের সংবর্ধনা
মুগদা মেডিকেলে ড্যাবের মতবিনিময় ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত
ডেঙ্গু প্রতিরোধে মুগদা মেডিকেলে ড্যাবের পরিচ্ছন্নতা অভিযান
নিয়োগের নামে প্রতারণার ফাঁদ! ভুয়া Google Form নিয়ে বিমানের সতর্কতা
মিরপুরে মোবাইল ফিভার ক্লিনিক উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক
জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বেকারদের ১০ লাখ টাকা সহজ ঋণ দেওয়ার দাবি
বাইক কেনার প্রলোভনে ডেকে নিয়ে আফজালকে কুপিয়ে হত্যা