ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে জাল দলিল করে অন্যের জমি দখলের পাঁয়তারা 


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ১২-১১-২০২২ দুপুর ৩:৩

মাদারীপুর শহরের পৌরসভার ৪নং ওয়ার্ডের উকিলপাড়া এলাকায় জাল দলিল করে কোটি টাকার জমি নিজের নামে দলিল করে নেয়ার অভিযোগ উঠেছে। ওই জমির প্রকৃত মালিক সরকার ও স্থানীয় লোকজন। জমি দখলের অভিযোগ উঠেছে একই এলাকার কাজী আবদুস সামাদের ওয়ারিশদের বিরুদ্ধে। 

খোঁজ নিয়ে জানা গেছে, ওয়ারিশ সনদ ও প্রত্যয়নপত্র এসএ পর্চা জাল করে মাদারীপুরের ১১১নং শুকনি মৌজার ১৮ শতাংশ জমির দলিল জাল করে ১৮ শতাংশ দেখিয়ে দলিল করে নেয় কাজী আবদুস সামাদ। পরে ১৯৮০ সালে হেমাপ্রভা ঘোষের ৬২ শতাংশ জমি শুকনি মৌজার কাজী আবদুস সামাদ তার মামাতো ভাইয়ের নামে সুকৌশলে জাল দলিল করে নেয়। তার কয়েক মাস পর আবদুস সামাদ তার মামাতো ভাইয়ের কাছ থেকে জমি ক্রয়ের নাম করে নিজের নামে দলিল করে নেয়। ৮০ শতাংশের দলিলকৃত জমির পূর্বের মালিক ছিলেন হেমাপ্রভা ঘোষ, যার দলিল নম্বর একই (নং ৩৭৩/৩৭৪ (৩৭৩-৬২৯)।

ওই দলিলের নকল তুলে দেখা গেছে, ১১১নং শুকনি মৌজার ১৮ শতাংশ  জমির মালিক হেমাপ্রভা ঘোষ, জমিটি বিক্রীত। অভিযুক্তরা পরে জাল দলিল ও প্রয়োজনীয় কাগজপত্র জাল করে মাদারীপুর সদর সহকারী কমিশনার ভূমি অফিস থেকে নামজারিও করে নেয় সুকৌশলে।

ভুক্তভোগী রেহানা পারভীন লিপা অভিযোগ করে বলেন, এই জমির একটা অংশের অংশীদার আমি। আমার প্রতিবেশী কাজী আবদুস সামাদ আমাদের বিরুদ্ধে একটা মামলা দায়ের করেছে তাদের জমি আমাদের ঘরের ভেতরে আছে বলে।আজ থেকে চার বছর ধরে এ মামলা চলছে। যখন আমি কাগজপাতি উত্তোলন করে দেখি কাজী আবদুস সামাদের ওয়ারিশরা যে সূত্রে জমির মালিক দাবি করে, ওই কাগজপত্রগুলো তাদের জাল। তারা কিভাবে জাল দলিল করে এ জমি দখল করতে চায়, আমি প্রশাসনের কাছে বিচার চাই।

কাজী আব্দুস সামাদের ওয়ারিশদের সাথে জমি দখলের বিষয় জানতে চাইলে তারা বলেন, আমাদের সব জমির সকল কাগজপত্র ঠিক আছে। এখানে জাল দলিল আসবে কোথা থেকে। সব অরজিনাল দলিলপত্র।  আমার বাবা এই জমির প্রকৃত মালিক। আমাদের জমির সকল কাগজপত্র আছে। আমরা তাদের একটা ঘরের  মধ্যে জমি পাব। এজন্য আমরা তাদের বিরুদ্ধে মামলা দিয়েছি আমাদের জমি উদ্ধার করার জন্য। 

মাদারীপুর পৌরসভার ভূমি সহকারী কর্মকর্তা মো. আকবর হোসেন বলেন, আমি নতুন এসেছি, এ সম্পর্কে আমি তেমন কিছু জানি না। পরে সরেজমিন গিয়ে নির্দিষ্ট স্থান ঠিক করে জমি মাপ দিয়ে পরিমাণ নির্ণয় করা হবে।

জাল দলিল করে জমি দখলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

জামান / জামান

বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত

হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু

ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ

উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন

মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১

কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন

শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন

আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫

নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ

৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা

‎কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু