ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

গফরগাঁওয়ে প্রধান শিক্ষককে মারধরের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন


বশেমুরবিপ্রবি প্রতিনিধি photo বশেমুরবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৫-২০২১ বিকাল ৭:৫২
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং গোপালগঞ্জের সাধারণ শিক্ষার্থীরা। আজ শুক্রবার (২৮ মে) সকাল ১০টায় গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
 
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী এবং ওই প্রধান শিক্ষকের ছোট ভাই মো. রাহাত খান বলেন, আমার বোনকে একজন দফতরি যেভাবে মারধর ও অপমান করেছে তা পৈশাচিক ঘটনা। একজন শিক্ষকের গায়ে হাত তোলা এবং তার অপমান আমরা শিক্ষার্থী হয়ে মেনে নিতে পারি না। আমরা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
 
জানা যায়, গত বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে ময়মনসিংহের গফরগাঁওয়ের বারইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীলুফা খানম দফতরি মো. রাকিব খানকে শ্রেণিকক্ষ পরিষ্কার করতে বলেন। এতে দফতরি রাকিব অপারগতা প্রকাশ করে প্রধান শিক্ষক নীলুফাকে মারধর করে। এ সময় রাকিবের ভাই এসেও গালমন্দ করে ওই শিক্ষককে।
 
এ ঘটনায় গফরগাঁওয়ের পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান জানিয়েছেন, দফতরি রাকিবকে বারইহাটি থেকে আজ (শুক্রবার) ভোরে আটক করা হয়েছে।

এমএসএম / জামান

১৫ ঘণ্টা ধরে নিখোঁজ জবি সাংবাদিক ইমন

ডিআইইউতে 'ব্লাজা'র নতুন কমিটি, সভাপতি রেজওয়ানা- সম্পাদক মুজাহিদ

‎বৃক্ষনিধনের প্রতিবাদে জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে কুবিতে মেডিকেল বক্স স্থাপন করল ইসলামী ছাত্র আন্দোলন

কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

শেকৃবির নবীনবরণ অনুষ্ঠান বর্জন করলেন ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা

‎উৎপাদনমুখী বিনিয়োগ ও দক্ষ মানবসম্পদ গড়ার বিকল্প নেই: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

বাকৃবি-জাককানইবির ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে পিআইবির প্রশিক্ষণ

‎বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণের উদ্বোধনী

নজরুল বিশ্ববিদ্যালয়ে আনসার সদস্যের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগ

নামফলকহীন জরাজীর্ণ ফটকেই চলছে কুবির বিজয়-২৪ হল

বাংলাদেশে প্রথম দেশীয় ট্রাইকোডার্মা ভিত্তিক জৈব ছত্রাকনাশক উদ্ভাবন

পবিপ্রবিতে আইকিউএসি'র উদ্যোগে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত