দুর্গাপুরে ভেজা বালু পরিবহন বন্ধের দাবি
নেত্রকোনার দুর্গাপুরে অবৈধ বালু উত্তোলন ও ভেজা বালুসহ অধিক বোঝাই ট্রাক পরিবহন বন্ধে সংবাদ সম্মেলন করেছেন দুর্গাপুর উপজেলাবাসী। শনিবার (১২ নভেম্বর) দুপুরে দুর্গাপুর প্রেসক্লাব মিলনাতয়নে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলাবাসীর পক্ষে আতিক খান অজয় লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, উপজেলা প্রশাসনের অ-ব্যবস্থাপনায় দীর্ঘদিন ধরে বাংলা ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন, ভেজা বালু পরিবহন, অতিরিক্ত বালূ পরিবহনসহ নানা কারণে শহরের পরিবেশ নষ্ট হওয়ায় এলাকাবাসী বিভিন্ন সময়ে নেত্রকোনা জেলা প্রশাসক বরাবর আবেদন করেন। পরবর্তীতে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বালুমহাল সরেজমিন পরিদর্শন করে ইজারা বিধি মোতাবেক বালু উত্তোলনের নির্দেশ দেন।
পরবর্তীতে এর ব্যত্যয় ঘটলে ইজারাদারের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। এরপরও প্রতিদিন শত শত গাড়ি ভেজা বালু পরিবহন করে শহরের পরিবেশ নষ্ট করায় স্থানীয় পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ায় এলাকাবাসীর পক্ষে আমরা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছি। বালু উত্তোলনের ক্ষেত্রে বিধিতে উল্লিখিত নির্ধারিত পদ্ধতি ব্যবহার করা হচ্ছে না। বিধায় এ বিষয়ে জেলা, উপজেলাসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা নিরাপদ দুর্গাপুর চাই।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পৌর কাউন্সিলর শেখ আল আমিন, যুবলীগ নেতা রফিক রাজা, মো. সেকান্দার, মঞ্জুরুল হক, মুজিবুর রহমান, তারা মিয়া, পাপন সরকার, আনোয়ার হোসেন, মোতালিব মিয়া, সিরাজুল ইসলাম প্রমুখ।
জামান / জামান
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন