সিংগাইরের খাশেরচর ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের পক্ষে এলাকাবাসীর মানববন্ধন
মানিকগঞ্জের সিংগাইরের খাশেরচর মাহমুদিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে এবং কুচক্রীদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে সিংগাইরের ধল্লা ইউনিয়নের খাশেরচর মাহমুদিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে প্রতিষ্ঠানটির সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী এবং এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
প্রধানমন্ত্রীর স্বর্ণপদকপ্রাপ্ত শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে পুরস্কারপ্রাপ্ত দীর্ঘদিনের প্রতিষ্ঠানে দুর্নীতির অভিযোগে অত্র কমিটি হতে বাদ পড়ে জ্বলে ফুঁসে উঠে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যাচার ছড়িয়ে প্রতিষ্ঠানের যশ-খ্যাতি তথা সুনাম ক্ষুণ্ন করার অভিপ্রায়ে মগ্ন হয়ে উঠেছে এ চক্রটি। তাদের লালিত-পালিত সাঙ্গোপাঙ্গদের দিয়ে এবং সরকারদলীয় রাজনৈতিক পদবি ব্যবহার করে ক্ষমতার দাপট দেখিয়ে এ প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শামছুদ্দিনের পিছু লেগেছে গ্রুপটি। শামসুদ্দিন সাহেব তাদের অনৈতিক কর্মকাণ্ডকে সাপোর্ট না দেয়ায় তার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে।
নির্বাহী অফিসারের কার্যালয়ে লিখিত অভিযোগ করলে সেখানে সংশ্লিষ্টরা সাবেক কমিটির বিরুদ্ধে অভিযোগের সত্যতা উল্লেখ করে প্রতিবেদন দাখিল করেন। নয়-ছয় করে সে অভিযোগ ধামাচাপা দেয়ার প্রস্তাব করলেও বর্তমান কমিটি তা নাকোচ করে দেয় এবং অধ্যক্ষ শামসুদ্দিনের শরণাপন্ন হলে তিনিও এ দলটির বিরুদ্ধে অবস্থান নেন। তাই দলটির কারণে প্রতিষ্ঠানটির সুনাম নষ্ট হচ্ছে এবং এটি অনেকাংশে মানহানিকর এমনই সব জ্বালাময়ী বক্ত্যবে কেঁপে ওঠে মাদ্রাসা চত্বর।
মানববন্ধনে বক্তব্য রাখেন- মাদ্রাসার প্রতিষ্ঠাতা সাবেক চেয়ারম্যান মরহুম তালেব আলী মোল্লার ছেলে আনোয়ারুল হক মোল্লা, প্রবীণ শিক্ষক আশেক আলী মাস্টার, মরহুম মোল্লা, নুরুল হুদা প্রমুখ।
মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামসুদ্দিন নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ফরিদুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে আমার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা খবর ছড়াচ্ছে, যেটা মূলত মানহানিকর। তার সাথে রয়েছে আরো কয়েকজনের একটি চক্র। আমি থাকলে তারা তাদের অসদুদ্দেশ্য হাছিল করতে পারে না, বিধায় আমাকে সরাতে তারা নানারকম ষড়যন্ত্র করছে। মিথ্যা মামলাটিও ষড়যন্তের একটি অংশ।
তিনি আরো বলেন, এ মাদ্রাসায় আমি পড়াশোনা করেছি। এখন শিক্ষকতা করছি। মায়া-মহব্বত তাই একটু বেশিই রয়েছে। প্রতিষ্ঠানটির উন্নতির জন্য রাত-দিন খেটে যাচ্ছি। সত্যের জয় অবশ্যই হবে ইনশা আল্লাহ্।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied