নবম পে স্কেল ঘোষণার দাবি কুবি কর্মচারীদের
সরকারের কাছে দেশের সকল বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের জন্য নবম পে স্কেল ঘোষণার দাবি জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কর্মচারীবৃন্দ। একইসাথে এই পে স্কেল বাস্তবায়নের পূর্ব পর্যন্ত কর্মচারীদের জন্য ৫০ শতাংশ মহার্ঘ্য ভাতা প্রদানের দাবি জানান তারা।
সোমবার (১৪ নভেম্বর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্যের পাদদেশে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের ডাকে সারাদেশে একযোগে এ মানববন্ধনে অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি দীপক চন্দ্র মজুমদার, সাধারণ সম্পাদক মো: মহসিন, চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক মো. আবদুল লতিফ সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মচারীবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিটি কর্মচারী খুব কষ্টে জীবনযাপন করছে। ২০১৫ সালের পর কর্মচারীদের কোনো পে স্কেল ঘোষণা করা হয়নি। কিন্তু বিদ্যুৎ, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্বি থেমে থাকেনি। সে তুলনায় আমাদের নতুন কোনো পে স্কেল ঘোষণা করা হয়নি। সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যাতে দ্রুত আমাদের নবম পে-স্কেল ঘোষণা করা হয়। এ সময় নবম পে স্কেল বাস্তবায়নের আগে কর্মচারীদের ৫০ শতাংশ মহার্ঘ্য ভাতা প্রদানের দাবি জানান তারা।
এমএসএম / জামান
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
Link Copied