সাতক্ষীরায় র্যাবের অস্ত্র মামলায় আটক ষাটোর্ধ্ব দিনমজুর সুকুমার
সাতক্ষীরার পাটকেলঘাটা এলাকায় পারিবারিক কলহের জের ধরে ষাটোর্ধ্ব এক বুদ্ধ তার অসুস্থ স্ত্রীর ওষুধ নিয়ে বাড়ি ফেরার পথে রাস্তা থেকে সাদা পোশাকধারী কয়েক ব্যক্তি একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। রোববার (১৩ নভেম্বর) সকালে র্যাবের পক্ষ থেকে দিনমজুর সুকুমার দাসকে পাটকেলঘাটা থানায় সেপার্দ করা হয়। পুলিশ বলছে সুকুমার দাসকে অস্ত্র ও গুলি সহ থানায় হস্তান্তর করেছে র্যাব। র্যাবের পক্ষ থেকে অস্ত্র আইনে একটি মামলা দেয়া হয়েছে।
পাটকেলঘাটা থানার ওসি কাঞ্চন রায় বলেন, অস্ত্র আইনে আসামিকে আদালতে সেপার্দ করা হয়েছে। আটককৃত সুকমার দাস (৬৫) তালা উপজেলার কাটিকাটি গ্রামের মৃত হাজু দাসের ছেলে। তিনি পেশায় দিনমুজুর।
গ্রামবাসীরা জানায়, সুকুমার দাস সাধারণ জীবনযাপন করে আসছিল। কোনোভাবেই বাড়িতে অসুস্থ স্ত্রীকে নিয়ে থাকেন তিনি। তার একমাত্র ছেলে বিপুল দাস বিজিবি সদস্য হিসেবে চুয়াডাঙ্গা জেলায় কর্মরত। বছর সাতেক আগে যশোর জেলার চুড়ামনকাটি এলাকার রাজকুমার দাস ওরফে মহাদেবের মেয়ের সাথে সুকুমার দাসের ছেলে বিপুল দাসের বিয়ে হয়। বর্তমানে রাজকুমার দাস যশোর সেনানিবাসে ক্লিনার হিসাবে কর্মরত। বিপুলের স্ত্রীর সাথে দীর্ঘদিন যাবৎ পারিবারিক বিরোধ চলছে। সুকুমার দাশের নিকট আত্মীয় র্যাবে।
কর্মরত ও ছেলের শ্বশুরের সাথে সুকুমার দাসের দ্বন্দ্ব রয়েছে। এর আগে চুড়ামনকাটি বৌমাকে আনতে মারপিটের কার হয় সুকুমার । এসব ঘটনায় মেয়েকে আটকে রেখে সুকুমার দাসকে হুমকি দেয় তারা । গ্রামবাসীর দাবী ,সুকুমার দাসের বিরুদ্ধে সন্ত্রাসীকর্মকান্ডের কোন অভিযোগ নেই।
সুকুমার দাসের স্ত্রী আলোমতি জানান, ছেলে বিপুল দাসের এক নিকটাত্মীয় র্যাবে কর্মরত। তারা বিভিন্ন সময়ে আমার পরিবারকে মামলায় ফাঁসানোয় হুমকি দিত। গত পরশু শনিবার সন্ধায় পাটকেলঘাটা বাজার থেকে বাড়ি ফেরার পথে জামতলা নামক স্থান থেকে স্বামীকে সাদা পোশাকধারী লোকজন তুলে নিয়ে যায়। পরে জানতে পারি তাকে অস্ত্রসহ দিয়ে পাটকেলঘাটা থানায় চালান দেওয়া হয়েছে।
এদিকে র্যাবের দাবি, সুকুমার দাসকে জামতলা নামক স্থান থেকে একটি ওয়ান শুটারগান ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পাটকেলঘাটা থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
সাতক্ষীরা র্যাব-৬-এর কোম্পানি কমান্ডার ইশতিয়াক হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এমএসএম / জামান
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ
চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!
রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার
জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার
বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার
মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ
স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের
ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে
মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা
Link Copied