সাতক্ষীরায় দুই দিনব্যাপী ডিজিটাল মেলা শেষ হচ্ছে আজ
সাতক্ষীরায় দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার আজ সমাপনী দিনে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস ও টিটিসির স্টলে বহিরাগমন ও চাকরি প্রার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
এই মেলা থেকে ৪শ’ জনকে অনলাইন রেজিস্ট্রেশন, অনলাইন সনদপত্র, বহিরাগমনের জন্য আঙ্গুলের সাফ নেওয়া হয়। শ্যামনগরের পদ্মপুকুর এলাকার গড়কুমার পুরের তাহমিনা খাতুন জানান, এলাকায় কাজের অভাব সেকারণে অনেক দিন ধরে সরকারিভাবে দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা ছিলো। এই মেলায় এসে জেলা কর্মসংস্থান ও জনশক্তি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মস্থান ও টিটিসির যৌথ স্থলে এসে বিদেশে কর্মী হিসেবে যাওয়ার জন্য তাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে আবেদন করলাম।
জনশক্তি জরিপ অফিসার আব্দুল মজিদ বলেন, অন্যান্য স্টলের চেয়ে আমাদের এই স্টলে অনেক ভিড় ছিল। দুই দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলার দুই দিনে বিদেশগামী কর্মীদের নাম রেজিস্ট্রেশন, আঙ্গুলের ছাপ নিয়েছি এবং পরামর্শ দিয়েছি। টিটিসির মাধ্যমে ৪জনকে ট্রেনিং দেওয়া হয়েছে। যারা প্রবাসে আসেন তাদের আমরা শিক্ষা বৃত্তি দিয়ে থাকি। এই মেলায় প্রবাসীর তিন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে ১২ হাজার টাকার চেক প্রদান করেছি।
এ সময় উপস্থিত ছিলেন- সাতক্ষীরা টিটিসির কেএম, মিজানুর রহমান, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোস্তফা জামান, টিটিসি’র জব প্লেসমেন্ট অফিসার আরিফুল ইসলাম, প্রশিক্ষক হেলাল উদ্দিন প্রমুখ।
এর আগে শনিবার উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ এই স্লোগানে সাতক্ষীরা জেলা প্রশাসনে আয়োজনে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন মেলার
আজ সমাপনী দিনে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস ও টিটিসির স্টলে বহিরাগমন ও চাকরি প্রার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
এমএসএম / জামান
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ
চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!
রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার
জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার
বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার
মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ
স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের
ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে