ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

মধুখালী ডায়াবেটিক সমিতির র‍্যালি ও সুধী সমাবেশ অনুষ্ঠিত


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ১৪-১১-২০২২ বিকাল ৫:৪১
‘আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়াবেটিসকে  জানুন’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে  সারাদেশের ন্যায় ফরিদপৃুরের মধুখালীতে  বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে মধুখালী ডায়াবেটিক সমিতির আয়োজনে র‍্যালি এবং সুধী সমাবেশ ও ৬ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
 
সোমবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় মধুবন চত্বরে র‍্যালিসহ ৬ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন মধুখালী পৌরসভার মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন। উদ্বোধনপরবর্তী মধুবন চত্বর থেকে র‍্যালি বের করা হয়। পৌর সদরের ঢাকা-খুলনা মহাসড়কের রেলগেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে মধুবন চত্বরে প্রত্যাবর্তন করে র‍্যালিটি।
 
র‍্যালিপরবর্তী মধুখালী ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা ও সভাপতি আবু সাঈদ মিয়ার সভাপতিত্বে মধুবন শপিংমলের তৃতীয় তলায় সুধী সমাবেশে ডায়াবেটিসের ওপর সচেতনাতার গুরুত্ব দিয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু, মধুখালী পৌরসভার মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জান মুরাদ, মোরশেদা আক্তার মিনা।
 
অন্যান্যের মধ্যে  বক্তব্য রাখেন- মধুখালী ডায়াবেটিক সমিতির নির্বাহী সদস্য হাজী আব্দুল মালেক শিকদার, পরিচালক মৃধা বদিউজ্জামান বাবলু, সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান মোল্যা, ডা. সুলতান আহম্মদ প্রমুখ।

এমএসএম / জামান

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত