ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ১৫-১১-২০২২ দুপুর ১:৪০

‘দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হযেছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে মাদারীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে পতাকা উত্তোলনের মাধ্যমে এর উদ্বোধন করা হয়।

মাদারীপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ সফিকুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

ওয়্যারহাউস ইন্সপেক্টর নুর মোহাম্মদ শিকদারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- মাদারীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আ. হাই বেপারী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনির হোসেন বিলাস, মৈত্রী মিডিয়া সেন্টারের সাধারণ সম্পাদক এসএম আরাফাত হাসান, কেআই হাসপাতালের চেয়ারম্যান কবির হোসেন, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি সাগর হোসেন তামিম।

আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিদের সামনে অগ্নিনির্বাপক উদ্ধার সাজসরঞ্জাম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন ফায়ার ফাইটার আল আমিন খান। পরে এ উপলক্ষে বর্ণাঢ্য যান্ত্রিক শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

তিন দিনব্যাপী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে পরে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন ও পরামর্শ প্রদান এবং লিফলেট বিতরণ করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন- ফারিয়ার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, নারী নেত্রী হেনা খানম, কর্মকর্তা, স্কাউট সদস্যসহ অন্যরা।

এমএসএম / জামান

বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত

হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু

ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ

উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন

মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১

কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন

শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন

আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫

নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ

৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা

‎কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু