গলাচিপায় ফায়ার সার্ভিস সপ্তাহ উদযাপন
দেশের জনজীবন রক্ষা এবং অগ্নিনির্বাপণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভিন্ন প্রকার ঝুঁকি নিয়ে জানমাল ও সম্পদ রক্ষার্থে প্রতি বছরের ন্যায়, গলাচিপা উপজেলা পর্যায়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ- ২২ উপলক্ষে ‘দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি’ প্রতিপাদ্যে মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় পটুয়াখালীর গলাচিপা ফায়ার সার্ভিস স্টেশন অফিসে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, মো. কামাল হোসেন স্টেশন অফিসার, ফায়ার সার্ভিস, গলাচিপা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও উদ্বোধন করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন ও প্রেস ক্লাব সভাপতি ও বিশিষ্ট কলামিষ্ট মু. খালিদ হোসেন মিলটন। এছাড়াও অনুষ্ঠানে ফায়ার সার্ভিস লিডার মনিরুল হক ও খায়রুল ইসলাম সঞ্চালনা সহ নানাবিধ ফায়ার সার্ভিসের সমস্যা ও উত্তরনের কথা তুলে ধরেন উদ্বোধনী অনুষ্ঠানে।
ব্যবসায়ী জনপ্রতিনিধি সহ গণমাধ্যম কর্মী মো. মোস্তফা কামাল খাঁন, মো. মাজহারুল ইসলাম মলি, মিঠুন পাল, পলাশ হাওলাদার, মো. হাফিজুর রহমান, রিপন বিশ্বাস, ইলেকট্রনিক সাংবাদিক উজ্জল মিয়া ও ঈমন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ২০২০ সালে উপজেলা পর্যায়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ভবন সহ কার্যক্রম পরিচালনা করে আসছে।
জামান / জামান
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক