মাস্তানি করে দখলের মাধ্যমে মালিকানা আর থাকছে না : মন্ত্রিপরিষদ সচিব
ভূমি আইন নতুন করে সংস্কার করা হচ্ছে। নতুন আইন বাস্তবায়ন হলে মাস্তানি করে দখলের মাধ্যমে জমির মালিকানা আর থাকছে না বলে মন্তব্য করেছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। মঙ্গলবার (১৫ নভেম্বর)) দুপুর ১২টার দিকে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ‘মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ী জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কর্মসম্পাদন ব্যবস্থাপনা, জাতীয় শুদ্ধাচার কৌশল, ভূমি সেবা ডিজিটাইজেশন ও উন্নয়ন সম্পর্কিত’ এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।
এ সময় মন্ত্রিপরিষদ সচিব বলেন, কোভিড-১৯ এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বেই একটা দুরবস্থা যাচ্ছে। আমাদের একটা এডভান্টেজ আছে যে, আমাদের কৃষি ভিত্তিক দ্রব্য সামগ্রীগুলো উৎপাদনে একটা কমফোর্টেবল পজিশনে আছি। আমাদের কৃষি গবেষকরা জানিয়েছেন আগামীতে আমাদের ধানসহ কৃষিভিত্তিক অনেক ফসল দ্বিগুন উৎপাদন হবে। সেই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। তাই আগামীতে বিশ্ব পরিস্থিতি মোকাবেলা করতে আমরা সক্ষম হবো বলে জানান।
মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বৃহত্তর ফরিদপুরের ৫ জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত
হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু
ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ
উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১
কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন
শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন
আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫
নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ
৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা
কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু
Link Copied