ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

পটুয়াখালীতে র‌্যাবের অভিযানে ৩ অটোরিকসা চোর আটক


মোস্তফা কামাল খান (গলাচিপা) photo মোস্তফা কামাল খান (গলাচিপা)
প্রকাশিত: ১৫-১১-২০২২ বিকাল ৫:২৮

র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের সিনিয়র এএসপি তুহিন রেজা সোমবার (১৪ ডিসেম্বর) অটোরিকসা চোর চক্রের সদস্যদের গ্রেফতারে অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে আনুমানিক ১৪:৪০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন একটি অটো-মিশুক (ইজিবাইক) গাড়ি চুরি করে চোর চক্রের সদস্যরা গাড়িটি পটুয়াখালী সদর উপজেলার পশ্চিম সারিকখালী গ্রামস্থ জনৈক মৃত হাতেম মাতবরের ছেলে মো. নজরুল মাতবরের বসতবাড়ির সামনের পাকা রাস্তার ওপর রেখে দিয়েছে। 

প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আনুমানিক ১৬:২০ ঘটিকায় উক্ত স্থানে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ৩ ব্যক্তিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত হল, পটুয়াখালীর দুমকী উপজেলার আঠারগাছিয়া এলাকার মৃত্যু আঃ রব হাওলাদারের ছেলে মোঃ আরিফ হোসেন (২৫), রংপুর জেলা পীরগাছা থানার রংনাথ গ্রামের আজাহারুল ইসলামের ছেলে ও পটুয়াখালী সদর উপজেলার ১নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ মনিরুল ইসলাম (২৪), পটুয়াখালী সদর উপজেলার চান্দুখালী গ্রামের মৃত্যু আব্দুল মান্নান চৌকিদারের ছেলে মোঃ মাসুম চৌকিদার।

ধৃত আসামিদেরকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা  স্বীকার করেন, পেশায় সবাই অটো বাইক চালক হলেও গাড়ি চুরি করাই তাদের প্রকৃত পেশা। জানা গেছ আরিফ এই চক্রের মূলহোতা। আটককৃত দের কাছ থেকে চোরাইকৃত ০১(এক) টি অটো মিশুক (ইজি বাইক) গাড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাড়ির বাজার মূল্য অনুমান ১,২৫,০০০/- (এক লক্ষ পঁচিশ হাজার) টাকা টাকা।

আটককৃতরা পটুয়াখালী সদরসহ বিভিন্ন এলাকায় দীর্ঘ দিন যাবত কথিত গাড়ি চুরি করিয়া আসিতেছে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামিদেরকে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।এ ব্যাপারে অটোরিকশার মালিক বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় একটি মামলা দায়ের করে।

এমএসএম / জামান

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক

উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার