ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামের ববিতা বড়ুয়া ধর্ম মন্ত্রণালয়ের ট্রাস্টি মনোনীত


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১২-৭-২০২১ বিকাল ৫:৩৪

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক ও দৈনিক মুক্তবাণীর সম্পাদক ববিতা বড়ুয়া ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সদস্য মনোনীত হয়েছেন। গতকাল রোববার (১১ জুলাই) ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট ফরিদুল হক খান এমপি স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া এলাকার ববিতা বড়ুয়াকে মনোনীত করেন। এছাড়াও উক্ত ট্রাস্টি বোর্ডে পদাধিকারবলে ধর্ম প্রতিমন্ত্রী চেয়ারম্যান, রমেশ চন্দ্র সেন এমপি, সংরক্ষিত মহিলা আসনের এমপি বেগম অরমা দত্তকে সিনিয়র ভাইস চেয়ারম্যান করা হয়।

ববিতা বড়ুয়া দীর্ঘদিন ধরে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত। তিনি চট্টগ্রামের সাতকানিয়া লোহাগাড়া সংসদীয় আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।  এছাড়াও তিনি সংরক্ষিত মহিলা আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন বিগত নির্বাচনে।

এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডে মনোনীত সদস্য ও নারী নেত্রী ববিতা বড়ুয়া জানান, দীর্ঘদিন ধরে দলের জন্য নিজের পরিবারের কষ্টে অর্জিত বহু অর্থ ও নিজে সময় ব্যয় করেছি। বাংলাদেশ আওয়ামী লীগকে ভালোবেসে ও জাতির জনক বঙ্গবন্ধুর আর্দশে রাজনীতি করে যাচ্ছি। কখনো নিজের জন্য কিছু করিনি। দীর্ঘদিন পরে হলেও প্রধানমন্ত্রী আমাকে মূল্যায়ন করায় কৃতজ্ঞতা প্রকাশ করছি। ‍এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার প্রতিও চট্টগ্রামের বৌদ্ধ সম্প্রাদের পক্ষ থেকে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।    

এমএসএম / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন