ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

তাড়াশে ছাত্রলীগের মানবতায় খুশি আহত পরিবারগুলো


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ১২-৭-২০২১ বিকাল ৬:৮

সিরাজগঞ্জের তাড়াশে ছাত্রলীগের মানবতা দেখে আহত পরিবারগুলোর সদস্যরা অত্যন্ত খুশি হয়েছেন। রোববার (১১ জুলাই) রাতে আহতদের উদ্ধার করে নিজ নিজ বাড়িতে পৌঁছে দিলে পরিবারের সদস্যরা তাদের প্রতি খুশি হয়ে অভিনন্দন জানিয়েছেন। আহতরা হলেন- মকবুল হোসেনের ছেলে ইসমাইল হোসেন, জুবায়ের আলীর ছেলে আ. মালেক ও আ. সালাম হোসেনের ছেলে বাবু মিয়া।

জানা গেছে, রোববার রাত সাড়ে ১০টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার শেরুয়া বটতলার তিনজন ঠিকাদার বায়গঞ্জ উপজেলার নিমগাছি থেকে বাড়ির উদ্দেশে রওয়ানা দেন। পথিমধ্যে তাড়াশ-রানীহাট আঞ্চলিক সড়কের বেড়খাড়ি ব্রিজে রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলে দুর্ঘটনায় আহত হয়ে অজ্ঞান অবস্থায় পড়েছিলেন তিনজন। এমন সময় ওই দিক দিয়ে তালম ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি প্রার্থী সাব্বির সরকার ও তার সফরসঙ্গী আলমগীর যাচ্ছিলেন। তখন তারা তাদের উঠিয়ে তাদের কাছে থাকা নগদ ১২ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোনসহ নিজ মোটরসাইকেল করে পাড়িল গ্রামে চিকিৎসক দ্বারা চিকিৎসা করান। পরে তাদের বগুড়ার শেরপুর উপজেলার শেরুয়া বটতলা গিয়ে ওই আহতদের বাড়িতে পৌঁছে দেন। তাদের বাড়ি পৌঁছে দেয়ায় আহতদের অভিভাবকরা অত্যন্ত খুশি হয়েছেন।

‍একটি প্লাটিনা মোটরসাইকেলে, নগদ ১২হাজার  টাকা ও তিনটি মোবাইল ফোনসহ আহতদের পরিবারে ফেরত দিলে তারা ছাত্রলীগ নেতাকে অভিনন্দন জানান।

তালম ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি প্রার্থী সাব্বির সরকার বলেন, তাদের অবস্থা দেখে মনে হয়েছে তারা বাড়িতে যেতে পারবে না। মানুষ মানুষের জন্য, তাই নিজের বিবেকের তাড়নায় তাদের নিজ নিজ বাড়িতে দিয়ে আসি।

এমএসএম / জামান

মগনামা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল থেকে লোহার গ্রিল চুরি

কালকিনিতে বাস চাঁপায় প্রান গেল প্রবাসীর

আদমদীঘিতে নারীসহ তিনজন গ্রেপ্তার মাদক উদ্ধার

চাঁদপুর জেলায় ৩লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে

পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ডে করণীয় শেখাতে পিস স্কুলের ব্যতিক্রমী মহড়া

সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ উদ্বোধন

নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ

অভিযোগের ১১ দিনেও মামলা নথিভূক্ত করেনি সাভার মডেল থানা পুলিশ

দাউদকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

সুবর্ণচরে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত

ধামরাইয়ে সওজের উচ্ছেদ অভিযানে হামলা, আহত-২

বগুড়ায় নারীর সাথে আপত্তিকর ছবি তুলে অটোচালকের টাকা ছিনতাই

উলিপুরে দ্রুত বাইপাস সড়কের নির্মান কাজ শুরুর দাবীতে মানববন্ধন