ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবর জিয়ারত করলেন মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ১৬-১১-২০২২ দুপুর ৪:৩৫

গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান মাদারীপুর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মুনির চৌধুরী ও সাধারণ সদস্যরা। বুধবার (১৬ নভেম্বর) সকালে বঙ্গবন্ধুর কবর জিয়ারত শেষে দোয়া মোনাজাত করেন নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা। ফাতেহা পাঠ এবং বঙ্গবন্ধু ও ১৫ আগষ্টে নিহত শহীদদের রুহের মাগফিরাত করে দোয়া মোনাজাতে করেন। এ সময় আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ অন্যরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে মুনির চৌধুরী বলেন, জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়েছিলেন। চেয়ারম্যান পদে মাদারীপুরবাসী নৌকার পক্ষে যে গণরায় দিয়েছেন, আমি সেজন্য অভিভূত এবং জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ।

পরে মাদারীপুর জেলা পরিষদ এসে বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মুনির চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় মাদারীপুরের সাংবাদিকদের সংগঠন মৈত্রী মিডিয়া সেন্টারের নেতৃবৃন্দরা ফুলেল শুভেচ্ছা জানান। পরে নবনির্বাচিত সদস্য, জেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অন্যদের নিয়ে মাসিক সমন্বয় মিটিং করেন জেলা পরিষদের চেয়ারম্যান।

জামান / জামান

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক