শিবচরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ক্রিকেটারের মৃত্যু
মাদারীপুরের শিবচরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাব্বি গাছি (২০) নামে এক তরুণ ক্রিকেটারের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকার সেন্ট্রাল হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে গত ৯ নভেম্বর তাকে সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে আইসিইউতে রাখা হয়েছিল।
রাব্বি গাছি উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় বেশবপুর গ্রামের জাহাঙ্গির গাছির একমাত্র ছেলে। সে ঢাকা কলেজে বিজ্ঞান বিভাগের উচ্চ মাধ্যমিক শ্রেনির দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত সপ্তাহে রাব্বির জ্বর হলে শিবচরের একটি হাসপাতালে ভর্তি হয়। পরে টেস্টে ডেঙ্গু ধরা পড়লে গত ৯ নভেম্বর তাকে ঢাকার সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করে তার পরিবার।
রাব্বির পরিবারের সদস্যরা জানান,'ক্রিকেট খেলার প্রতি প্রবর ঝোঁক ছিল রাব্বির। ২০২৯ সালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) বয়স ভিত্তিক ক্রিকেট বালক দলে ভর্তি পরীক্ষায় উত্তীর্ন হয়েছিল এবং খেলায় অংশ নিতে সুইজারল্যান্ড গিয়েছিল রাব্বি। এছাড়া ক্রিকেট খেলতে ভারতও সফর করেছিল দলের সাথে।স্থানীয়রা জানান,'ছেলেটি খেলাধুলা নিয়েই থাকতো। বাড়িতে এলে এলাকার ছেলেদের নিয়ে খেলাধুলা করতো। দুইবার বিদেশে গিয়েও খেলেছে। রাব্বির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে প্রায় বাকরুদ্ধ তার পরিবারের সদস্যরা। রাব্বির বাবা জাহাঙ্গীর গাছি বলেন,'আমার ছেলে খেলাধুলায় ভালো ছিল। ও বিদেশে গিয়েও খেলেছে। ঘরভর্তি নানান ট্রফি পড়ে আছে। আমার রাব্বি নাই!'রব্বির চাচাতো ভাই সাংবাদিক হায়দার আলী বলেন,গত সপ্তাহে রাব্বির ডেঙ্গু জ্বর হলে ঢাকায় হাসপাতালে ভর্তি করা হয়।গতকাল আমি তাকে হাসপাতালে দেখতে যাই। রাতে সে মারা গেছে। আমরা সবাই ওর জন্য শোকাহত।
এদিকে বুধবার দুপুর ২টার দিকে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এমএসএম / জামান
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী